জানুয়ারিতে শীতকালীন দলবদলে রেকর্ড গড়া চুক্তি করেও সাফল্য পাচ্ছে না চেলসি। নড়বড়ে হয়ে গেছে কোচ গ্রাহাম পটারের চাকরিটাও। ব্লুজদের সাফল্য এনে দিতে না পারায় সম্প্রতি সপরিবারে মৃত্যুর হুমকিও পেয়েছেন তিনি। এবার তো চেলসির সমর্থকদের কাছে পটারকে বরখাস্ত করা সময়ের দাবি হয়ে গেছে।
গতকাল ইংলিশ প্রিমিয়ার লিগ লন্ডন প্রতিবেশি টটেনহামের মাঠে ২-০ গোলে হেরেছে চেলসি। এই জয়ে ২৫ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষ চারে ওঠে এসেছে স্পার্সরা। এক ম্যাচ কম খেলে ৩১ পয়েন্ট নিয়ে দশে চেলসি।
নিজেদের মাঠে প্রথমার্ধে গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে অলিভার স্কিপের গোলে এগিয়ে যায় টটেনহাম। ৮২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হ্যারি কেন। বাকি সময় ব্লুজদের সমতায় ফেরার আর কোনো সুযোগ দেয়নি আন্তনিও কন্তের দল। এ নিয়ে টানা তিন ম্যাচ হারল চেলসি। আর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৬ ম্যাচ জয় বঞ্চিত পটারের দল।
সিরি ‘আ’য় আজ বোলোনার মাঠে ১-০ গোলে হেরেছে ইন্টার মিলান। ৭৬ মিনিটে নেরাজ্জুরিদের জাল খুঁজে নেন রিকার্দো ওরসোলোনি। এই হারে শিরোপা দৌড়ে সবার সামনে থাকা নাপোলির চেয়ে ১৮ পয়েন্ট পিছিয়ে পড়ল দুইয়ে থাকা ইন্টার।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৯ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১০ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১১ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১২ ঘণ্টা আগে