
রেকর্ডের বরপুত্র উপাধি আগেই পেয়েছেন লিওনেল মেসি। গতকাল কানসাসে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে রেকর্ড বই তছনছ করে দিয়েছেন। কিন্তু রেকর্ড তো গড়াই হয় ভাঙার জন্য। কানসাস থেকে ৮২৫ কিলোমিটার দূরে ডালাসে হ্যারি কেইন এবার ছাড়িয়ে গেছেন মেসিকে।
আর্জেন্টিনার মতো ইংল্যান্ডও এবার টুর্নামেন্ট শুরু করেছে জয় দিয়ে। ডালাসে গতকাল রাতে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়েছে ইংল্যান্ড। ইংলিশদের চার গোলের দুটিই করেছেন দলপতি হ্যারি কেইন। যার মধ্যে ১২ মিনিটে পেনাল্টি থেকে গোল করেই তিনি পেছনে ফেলেছেন মেসিকে। বিশ্বকাপে পেনাল্টি থেকে ৫ গোল করে এই তালিকায় সবার ওপরে এখন হ্যারি কেইন। এই তালিকায় দুইয়ে থাকা মেসি করেছেন ৪ গোল। যদিও মেসি-হ্যারি কেইন দুজনেই পেনাল্টিতে সর্বোচ্চ ৬টি করে শট নিয়েছেন। এই হিসাব করা হচ্ছে টাইব্রেকার বাদ দিয়ে।
বিশ্বকাপে পেনাল্টি থেকে গোলে পরিণত করার ক্ষেত্রে যৌথভাবে দুইয়ে মেসি ও ইউসেবিও। স্পটকিক থেকে চার গোল আদায় করে নিয়েছেন ইউসেবিও। তবে ইউসেবিওর দক্ষতা শতভাগ। কারণ, চার শটের চারটিকেই তিনি গোলে পরিণত করেছেন। ক্রিস্টিয়ানো রোনালদো পেনাল্টি থেকে তিনটি গোল করেছেন। তিনি নিয়েছেন চার শট।
বিশ্বকাপে মেসির পেনাল্টি থেকে নেওয়া ছয় শটের মধ্যে যে দুটি থেকে তিনি গোল করতে পারেননি, তা প্রতিপক্ষ গোলরক্ষক প্রতিহত করেছেন। আর কেইন সবশেষ ২০২২ ফুটবল বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে পেনাল্টি গোল করতে পারেননি। কিলিয়ান এমবাপ্পে তখন অট্টহাসিতে ফেটে পড়েছিলেন।
গতকাল রাতেও হ্যারি কেইনের পেনাল্টি নিয়েও অনেক নাটক হয়েছে। শেষ পর্যন্ত তিনি গোল আদায় করে নিয়েছেন। শুধু মেসিকে ছাড়িয়েই হ্যারি কেইন থেমে থাকেননি। ৪২ মিনিটে ইংল্যান্ড অধিনায়ক গোল করে ভাগ বসালেন গ্যারি লিনেকারের রেকর্ডে। বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে যৌথভাবে শীর্ষে এখন হ্যারি কেইন ও লিনেকার। দুজনেই ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ করেছেন ১০ গোল।
আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচকে চাইলে কেউ মেসি-আলজেরিয়াও বলতে পারেন। মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা। হ্যাটট্রিকে আর্জেন্টাইন তারকা ফুটবলারের বিশ্বকাপে গোলসংখ্যা ১৬। সমান ১৬ গোল করে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সঙ্গে বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা এখন মেসি। এই ১৬ গোলের মধ্যে মেসি ১০ গোল করেছেন ৩৫ বছর পেরোনোর পর।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৯ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১০ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১১ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১২ ঘণ্টা আগে