গতকাল এভারটন-টটেনহাম ম্যাচে যেন ছিল কার্ডের ছড়াছড়ি। একটু পরপর কার্ড বের করছিলেন রেফারি। দুটো দলই দেখেছে লাল কার্ড।
গুডিসন পার্কে গতকাল প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয় এভারটন-টটেনহাম। ম্যাচে প্রথম লাল কার্ড দেখে এভারটন। ৫৮ মিনিটে হ্যারি কেইনকে ফাউল করেন আবদুলায়ে দুকুরে। শুধু তাই নয়, দুকুরে নিজেকে নির্দোষ প্রমাণে রেফারির সঙ্গে তর্কে জড়ান। তাতে সরাসরি লাল কার্ড দেখেন এভারটনের এই মিডফিল্ডার। ১০৫ লাল কার্ড নিয়ে প্রিমিয়ার লিগে শীর্ষে এভারটন।
এভারটনের পর লাল কার্ড দেখেছে টটেনহাম। ৮৮ মিনিটে লাল কার্ড দেখেন স্পার্স মিডফিল্ডার লুকাস মৌরা। গুডিসন পার্কের এই ম্যাচ ড্র হয়েছে ১-১ গোলে। টটেনহামের হয়ে পেনাল্টিতে গোল করেন কেইন। আর এভারটনের হয়ে গোল করেন মাইকেল কিন।
প্রিমিয়ার লিগে লাল কার্ডে এভারটনের পর দ্বিতীয় স্থানে আর্সেনাল। গানার্সরা পেয়েছে ১০২ লাল কার্ড।
প্রিমিয়ার লিগে লাল কার্ড পাওয়া শীর্ষ পাঁচ ক্লাব:
এভারটন: ১০৫
আর্সেনাল: ১০২
নিউক্যাসল ইউনাইটেড: ৯২
চেলসি: ৮৫
ওয়েস্ট হাম: ৮০

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৯ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১০ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১১ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১২ ঘণ্টা আগে