
গোল করা তাঁর কাছে হয়ে গেছে ডালভাত। প্রতিপক্ষের জালে বল জড়িয়ে কত রেকর্ড গড়েছেন তিনি। কিন্তু মেজর কোনো শিরোপা তাঁর কাছে হয়ে যায় ‘সোনার হরিণ’। বলা হচ্ছে এখানে হ্যারি কেইনের কথা।
বারবার শিরোপার কাছাকাছি গিয়েও চ্যাম্পিয়ন হতে পারেননি কেইন। অবশেষে তাঁর সেই হাহাকার ঘুচল। বায়ার্ন মিউনিখ ২০২৪-২৫ মৌসুমের বুন্দেসলিগা জেতায় কেইন পেয়ে গেলেন তাঁর পরম আরাধ্য শিরোপা। স্তেদি ইউরোপা পার্ক স্টেডিয়ামে গত রাতে বায়ার লেভারকুসেন ২-২ গোলে ড্র করেছে ফ্রাইবুর্গের বিপক্ষে। তাতে ৩২ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে দুইয়ে রইল লেভারকুসেন। সমান ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে বায়ার্ন মিউনিখ। লেভারকুসেন তাদের হাতে দুই ম্যাচ জিতলেও সর্বোচ্চ ৭৪ পয়েন্ট পাবে। সেকারণেই বায়ার্ন ২ ম্যাচ হাতে রেখে করল শিরোপা জয়ের উৎসব।
বায়ার্ন চ্যাম্পিয়ন হওয়ার পর নিজেদের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে বুন্দেসলিগা একটি ছবি পোস্ট করেছে কেইনের। ছবিতে দেখা যাচ্ছে, ইংলিশ তারকা বুন্দেসলিগার শিরোপা ধরে আছেন। বুন্দেসলিগা ক্যাপশন দিয়েছে, ‘অবশেষে তিনি (কেইন) পেরেছেন।’ বাক্যের শেষে আবেগ ও ট্রফি দুইটা ইমোজি জুড়ে দেওয়া হয়েছে। বায়ার্ন মিউনিখও কেইনকে নিয়ে একটি ছবি পোস্ট করেছে। কেইন রাজার মতো সিংহাসনে বসে চুমুক দিচ্ছেন। আর যিনি হলেন চ্যাম্পিয়ন, তিনি সামাজিক মাধ্যমে পোস্ট না দিয়ে কী করে থাকতে পারেন। কেইন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘চ্যাম্পিয়ন আমরা।’ আরেকটি ভিডিওতে লিখেছেন, ‘একসঙ্গে চ্যাম্পিয়ন হয়েছি। উদযাপন করছি একসঙ্গে।’
কেইন ১৩ বছর খেলেছিলেন টটেনহামে। আর ইংল্যান্ডের হয়ে ১০ বছর খেলছেন। ২০১৮-১৯ মৌসুমের চ্যাম্পিয়নস লিগে শিরোপার কাছাকাছি গিয়েও চ্যাম্পিয়নের স্বাদ পায়নি টটেনহাম। এর আগে ইএফএল কাপে ইংলিশ এই ক্লাবটি দুইবার রানার্সআপ হয়েছিল। আন্তর্জাতিক ফুটবলে ২০২১, ২০২৪ ইউরোতে শিরোপার কাছাকাছি গিয়েও চ্যাম্পিয়ন হতে পারেননি তিনি। প্রথম শিরোপার আশায় ২০২৩ সালে বায়ার্ন মিউনিখে পাড়ি জমান। কিন্তু কেইনের ভাগ্যে যে শিরোপা ছিলই না। ২০২৩-২৪ মৌসুমে বুন্দেসলিগায় চ্যাম্পিয়ন হয়েছিল লেভারকুসেন। বায়ার্ন তৃতীয় হয়ে টুর্নামেন্ট শেষ করেছিল।
অভাগা যেদিকে যায়, সাগর শুকিয়ে যায়—কেইনের অবশেষে এই অপবাদ ঘুচল গত রাতে। বায়ার্নের ৩৪তম বুন্দেসলিগা জয়েও তাঁর অবদান অনেক। ২৪ গোল করে এখনো পর্যন্ত ২০২৪-২৫ মৌসুমের বুন্দেসলিগায় সর্বোচ্চ গোলদাতা তিনি। সব মিলিয়ে গত দুই বছরে বায়ার্নের জার্সিতে ৮৯ ম্যাচে করেছেন ৮০ গোল। অ্যাসিস্ট করেছেন ২৪ গোলে।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৯ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১০ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১১ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১২ ঘণ্টা আগে