Ajker Patrika

শাজাহানপুরে জমিবিরোধে ছুরিকাঘাতে আহত খোরশেদের মৃত্যু, গ্রেপ্তার ১

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
শাজাহানপুরে জমিবিরোধে ছুরিকাঘাতে আহত খোরশেদের মৃত্যু, গ্রেপ্তার ১
গ্রেপ্তার বেলাল হোসেন। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার শাজাহানপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত খোরশেদ আলম (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল রোববার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় হত্যা মামলায় এজাহারনামীয় আসামি বেলাল হোসেনকে (৭০) গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ৫ নভেম্বর সকাল ১১টার দিকে উপজেলার মাদলা হাট এলাকায় খোরশেদ আলমের শরীরের বিভিন্ন স্থানে প্রকাশ্যে ছুরিকাঘাত করে প্রতিপক্ষ। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য খোরশেদ আলমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

খোরশেদ আলমের বাবা আনছার আলী (৭০) ঘটনার দিন রাতেই আটজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দেন। খোরশেদ আলমের মৃত্যুর পর অভিযোগটি হত্যা মামলায় রূপান্তর করা হয়।

পুলিশ গতকাল রাতে গাবতলী উপজেলার কালাইহাটা গ্রাম থেকে এজাহারনামীয় আসামি বেলাল হোসেনকে গ্রেপ্তার করে। আজ সোমবার বিকেল ৫টা পর্যন্ত খোরশেদ আলমের মরদেহ বাড়িতে পৌঁছায়নি। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিক ইকবাল আজকের পত্রিকাকে বলেন, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় এজাহারনামীয় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত