
বগুড়ার শাজাহানপুরে ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ জামায়াত সমর্থক মোত্তালিব হোসেন (৫৫) মারা গেছেন।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার গোহাইল ইউনিয়নের আতাইল গ্রামে তাঁর জানাজা সম্পন্ন হয়। এর আগে গতকাল বুধবার রাতে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মোত্তালিব হোসেন আতাইল গ্রামের ফুল চান মিয়ার ছেলে।
জানা গেছে, গত শনিবার (১৯ সেপ্টেম্বর) ১১ দলের লংমার্চে অংশ নিতে সিএনজিচালিত অটোরিকশায় করে যাচ্ছিলেন মোত্তালিব। সিএনজিটি গ্যাস নেওয়ার জন্য ঢাকা-বগুড়া মহাসড়কের ইসলামপুর এলাকায় অতিথি ফিলিং স্টেশনে থামে। এ সময় ফিলিং স্টেশনের গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ ঘটলে সিএনজিতে থাকা মোত্তালিব দগ্ধ হন।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির মওলানা আব্দুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ১১ দলীয় জোটের লংমার্চে অংশ নিতে যাওয়ার সময় পাম্পে বিস্ফোরণের ঘটনায় জামায়াত সমর্থক মোত্তালিব দগ্ধ হন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। জানাজা শেষে লাশ দাফন করা হয়েছে।

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে অসংখ্য নারীর সাহসী অংশগ্রহণ ও আত্মত্যাগ আন্দোলনকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ওই পরিবর্তনের মধ্য দিয়ে আইনের শাসন, সুশাসন, ন্যায়বিচার ও মানবিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের জন্য নতুন ভবিষ্যৎ তৈরির প্রত্যাশা করেছিলেন নারীরা। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে সেই
৩ মিনিট আগে
সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি দাসপাড়া এলাকায় রাস্তার পাশ থেকে প্রায় ২৫টি মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় মান্নান শেখ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, গত এক সপ্তাহ ধরে প্রকাশ্যে গাছ কাটা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।
৮ মিনিট আগে
মানিকগঞ্জ সদর উপজেলার উত্তর সেওতা এলাকায় ভিক্ষুকের ছদ্মবেশে ফ্ল্যাটে ঢুকে হাজেরা বেগম নামে এক বৃদ্ধাকে হাতুড়ি দিয়ে আঘাত করে প্রায় দেড় ভরি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আহত নারীকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১০ মিনিট আগে
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভিমরুলের কামড়ে নানি ও নাতনির মৃত্যু হয়েছে। সকালে শিশু আদিবা পুকুরপাড়ে গেলে ভিমরুল তাকে কামড়ায়। বিষয়টি দেখতে পেয়ে নানি সুমরি বেগম তাকে বাঁচাতে এগিয়ে যান। এ সময় সুমরি বেগমও ভিমরুলের কামড়ে আহত হন।
১৩ মিনিট আগে