
বগুড়ার শাজাহানপুর উপজেলার একটি রিসোর্টে পুলিশের পরিচয় দিয়ে প্রবেশ করে কর্মচারীদের জিম্মি রেখে ডাকাতির অভিযোগ উঠেছে। মুখোশধারী দুর্বৃত্তরা গভীর রাতে রিসোর্টে ঢুকে চারজনকে একটি কক্ষে আটকে রেখে নগদ টাকা, মোবাইল ফোন, বৈদ্যুতিক সরঞ্জামসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার গোহাইল ইউনিয়নের জামাদারপুকুর এলাকায় অবস্থিত গ্রিন গার্ডেন রিসোর্টে এ ঘটনা ঘটে।
শাজাহানপুর থানায় দায়ের করা অভিযোগে রিসোর্ট পরিচালনাকারী প্রতিষ্ঠান গ্রিন হাউজিং অ্যান্ড এনার্জি লিমিটেডের ম্যানেজার মানস মিস্ত্রী জানান, রাত ১২টার দিকে পাঁচ থেকে সাতজন মুখোশধারী ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে রিসোর্টের প্রধান ফটকে এসে বলেন, ‘ভেতরে আসামি আছে, গেট খুলুন।’ তাদের হাতে ওয়াকিটকিও ছিল।
অভিযোগে বলা হয়, গেট খুলতেই রাতের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মী ফেরদৌস মিয়াকে মারধর করা হয়। পরে তাঁকে অপর প্রহরী বিমল বড়ুয়ার কাছে নিয়ে যাওয়া হয়। এরপর ফেরদৌস মিয়া, তাঁর স্ত্রী সুমাইয়া আক্তার মৌ, তাঁদের সন্তান এবং প্রহরী বিমল বড়ুয়াকে একটি কক্ষে আটকে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয় দুর্বৃত্তরা।
এরপর তারা রিসোর্ট থেকে ২০টি বৈদ্যুতিক ফ্যান, একটি গ্যাসের চুলা, একটি ১২ ভোল্টের বড় ব্যাটারি, দুই প্রহরীর দুটি মোবাইল ফোন, নগদ ২৫ হাজার টাকা এবং বিদ্যুতের খুঁটি থেকে তিনটি ট্রান্সফরমার ও কেব্ল খুলে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। এ ছাড়া রিসোর্টের বাইরে রাখা একটি পিকআপ ভ্যানে করে লুট করা মালামাল নিয়ে তারা পালিয়ে যায়। অভিযোগ অনুযায়ী, প্রায় দুই ঘণ্টা ধরে এ লুটপাট চলে।
মানস মিস্ত্রী জানান, ঘটনার রাতেই থানায় অভিযোগ করা হয়েছে। পরে শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) হযরত আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, ‘গ্রিন গার্ডেন রিসোর্টে মালামাল চুরির একটি অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।’

গাজীপুরের কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রাম ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে বীরউজলী বাজার এলাকায় দুর্ঘটনায় অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন।
৬ মিনিট আগে
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সিনিয়রদের র্যাগিংয়ের শিকার হয়ে এক নবীন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। বিভাগের (২০২৫-২৬) ১৫ তম ব্যাচের র্যাগিংয়ে শিকার কয়েকজন শিক্ষার্থী তাদের আগের ১৪ তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হবে।
১১ মিনিট আগে
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) যুগ্ম সম্পাদক ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদের এপিএস আনিসুর রহমান আনিসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৪ মিনিট আগে
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখার উদ্যোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রায় ১২০০ নবীন শিক্ষার্থীকে বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠিত হয়েছে।
২৯ মিনিট আগে