
বগুড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে ধারালো অস্ত্র হাতে মহড়া দেওয়ার ঘটনায় দলিল লেখক মাসুদ পারভেজ রনিকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ভোর ৫টার দিকে শাজাহানপুর উপজেলার ডেমাজানী গ্রামে শ্বশুরবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাসুদ পারভেজ রনি বগুড়া শহরের নাটাইপাড়া এলাকার বাসিন্দা এবং বগুড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক। বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত বৃহস্পতিবার বগুড়া জেলা দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী ছিলেন রনি। নির্বাচনে পরাজিত হওয়ার পর বিকেলে তিনি একটি ধারালো অস্ত্র হাতে সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে মহড়া দেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ তদন্ত শুরু করে।
ডিবির ওসি ইকবাল বাহার জানান, বৃহস্পতিবার রাতেই রনির বাড়িতে অভিযান চালানো হয়। কিন্তু তিনি আত্মগোপন করায় তাকে আটক করা সম্ভব হয়নি। গতকাল শুক্রবার রাতভর অভিযান চালিয়ে শাজাহানপুর উপজেলার ডেমাজানী গ্রামে শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নাটাইপাড়ার বাসা থেকে ২৭ ইঞ্চি লম্বা ধারালো অস্ত্রটি উদ্ধার করা হয়েছে।
ওসি আরও জানান, গ্রেপ্তার রনি মাদকাসক্ত। বগুড়া সদর থানার এসআই আবু জাফর বাদী হয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছেন।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৩ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৩ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩২ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে