
বগুড়ার শাজাহানপুর উপজেলার চোপিনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে জয়ন্তীবাড়ী দারুলহুদা বালিকা দাখিল মাদ্রাসার সামনে সড়কে হয় এই মানববন্ধন।
এ সময় গ্রামের নারীরা ঝাড়ু হাতে মানববন্ধনে অংশ নেন এবং আনোয়ার হোসেনের বিরুদ্ধে স্লোগান দেন। আনোয়ার হোসেনকে ওই শিক্ষাপ্রতিষ্ঠানে অবাঞ্ছিত ঘোষণা করা হয় মানববন্ধন থেকে।
জানা গেছে, জয়ন্তিবাড়ী দারুলহুদা বালিকা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে এলাকায় অস্থিরতা চলছে। বগুড়া-৭ আসনের (শাজাহানপুর ও গাবতলী) সংসদ সদস্য মোরশেদ মিলটনের ডিও লেটার বলে সভাপতি হতে চেয়েছিলেন আনোয়ার হোসেন। এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা।
এর আগে চোপিনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু সাহিনকেও ডিও লেটার দিয়েছিলেন সংসদ সদস্য মোরশেদ মিলটন।
মানববন্ধনে বক্তব্য দেন চোপিনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি আমিনুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সদস্য আবু ইউসুফ আলী, দিশারী ক্লাবের সভাপতি মো. শফিকুল ইসলামসহ অনেকে।
জানতে চাইলে মাদ্রাসা সুপার মো. নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, গ্রামবাসী বহিরাগত কাউকে চায় না। আনোয়ার হোসেন আমার বাড়িতে এসে আবেদনসহ ডিও লেটার দিতে এসেছিলেন, কিন্তু আমি তা গ্রহণ করিনি। আমি বলেছি, মাদ্রাসা চলাকালীন সময়ে এসে জমা দিয়ে যাবেন। আনোয়ার মাস্টারের কারণে গ্রামবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
জানতে চাইলে আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, আমার বিরুদ্ধে মানববন্ধন করা মানে সংসদ সদস্যের বিরুদ্ধে মানববন্ধন করা।
জানতে চাইলে শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ আজকের পত্রিকাকে বলেন, আনোয়ার হোসেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। সংসদ সদস্য যাঁকে ডিও লেটার দেবেন, সেই সভাপতি হবেন।

নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের জন্য ইজারা দেওয়ার চুক্তি বাতিলের দাবিতে ১২ অক্টোবর চট্টগ্রাম বন্দরের ওয়ান-স্টপ ভবনের সামনে অনশন কর্মসূচি পালন করবে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।
১৫ মিনিট আগে
আজ দুপুরে পাকেরহাট থেকে বোর্ডেরহাট হয়ে কায়েমপুরের দিকে যাচ্ছিল ট্রাক্টরটি। পথিমধ্যে কায়েমপুর শাহপাড়া এলাকায় পৌঁছালে শিশু আবিদ ট্রাক্টরের নিচে পিষ্ট হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
২৩ মিনিট আগে
নীলফামারীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এক চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের ঘটনা ঘটেছে। এ অভিযোগে নাঈম ইসলাম (২৫) নামে এক অ্যাম্বুলেন্স চালককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। আজ রোববার দুপুরে হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে এ ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগে
চার দিন আগে লালমনিরহাট থেকে নিখোঁজ হন বৃদ্ধ সুরুজ আলী (৬৩)। এরপর গত শুক্রবার (১০ অক্টোবর) দিবাগত রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার পল্লী বিদ্যুৎসংলগ্ন জেপি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে বিআরটিসির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে চিকিৎসাধীন গতকাল শনিব
৪১ মিনিট আগে