
বগুড়ার শাজাহানপুরে শ্যালককে অপহরণ করে নিয়ে যাচ্ছিল দুর্বৃত্তরা। এ সময় বাধা দেওয়ায় ছুরিকাঘাতে রঞ্জু মিয়া (৫০) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছেলে জোবায়ের (২৫) ও শ্যালক খোরশেদ আলম (৩৫) আহত হয়েছেন।
গতকাল সোমবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার ঘাষিড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রঞ্জু মিয়া ওই গ্রামের ফজলার রহমানের ছেলে। তাঁর মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত দুই ব্যক্তি চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
পরিবারের সদস্যদের ভাষ্য, ঘাষিড়া গ্রামে একটি চক্র দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। খোরশেদ আলম ওই কর্মকাণ্ডের বিরোধিতা করায় চক্রের সদস্যদের সঙ্গে তাঁর বিরোধ হয়। একপর্যায়ে গতকাল রাতে বাড়ির সামনের একটি ইটভাটাসংলগ্ন এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় করে আসা পাঁচ-ছয় ব্যক্তি ধারালো অস্ত্রের মুখে খোরশেদকে তুলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁকে ছুরিকাঘাত করা হয়।
খোরশেদের চিৎকারে ভগ্নিপতি রঞ্জু মিয়া ও তাঁর ছেলে জোবায়ের এগিয়ে যান। হামলাকারীরা তাঁদেরও এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তিনজনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রঞ্জু মিয়াকে মৃত ঘোষণা করেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, ‘ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। প্রাথমিকভাবে মাদকসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৩ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৩ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩২ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে