
বিজয় হাজারে ট্রফিতে আজকের দিনটা দুই রকমের হয়ে থাকল বিরাট কোহলি ও রোহিত শর্মার জন্য। দিল্লির হয়ে দুর্দান্ত ব্যাটিংয়ে এদিন বিশ্ব রেকর্ড গড়েছেন কোহলি। অন্যদিকে শূন্য রানে আউট হয়ে তেতো অভিজ্ঞতা নিয়ে মাঠ ছেড়েছেন রোহিত।

টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে এখন কেবল ভারতের হয়ে ওয়ানডে খেলছেন রোহিত শর্মা। এই সংস্করণ থেকে কবে অবসর নেবেন সেটা নিয়েও আলোচনার শেষ নেই। তবে তারকা ব্যাটার জানালেন, এখনই অবসরের পরিকল্পনা করছেন না তিনি।

হঠাৎ করেই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) হার্ডলাইনে। রোহিত শর্মা-বিরাট কোহলির মতো ক্রিকেটারদের যেখানে আইপিএল ছাড়া অন্য কোনো ঘরোয়া টুর্নামেন্টে খেলতেন না, এবার তাঁরা খেলতে বাধ্য হচ্ছেন। কোহলি খেলবেন বিজয় হাজারে ট্রফিতে। রোহিত খেলতে যাচ্ছেন সৈয়দ মুশতাক আলী ট্রফি।

হারমানপ্রীত কৌরের মতো রোহিত শর্মার নামের পাশেও থাকতে পারতো বিশ্বকাপ জয়ী অধিনায়কের তকমা। কিন্তু খুব কাছে গিয়েও হতাশ হয়ে ফিরতে হয়েছে তারকা ব্যাটারকে। ২০২৩ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারত হারায় স্বপ্নভঙ্গ হয় রোহিতের।