
ভারতের ওয়ানডে দলের নতুন অধিনায়ক নির্বাচিত হয়েছেন শুবমান গিল। তাতে নেতৃত্ব হারিয়েছেন রোহিত শর্মা। যেটা ভালো লাগেনি হরভজন সিংয়ের কাছে। রোহিত ওয়ানডের অধিনায়কত্ব হারানোয় অবাক হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
বিরাট কোহলি অধ্যায়ের পর ২০২১ সালের ডিসেম্বরে ভারতের ওয়ানডে দলের অধিনায়ক হন রোহিত। তার অধীনে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে রানার্সআপ হয় ভারত। দলটির ওয়ানডে অধিনায়ক হিসেবে চলতি বছর সবচেয়ে বড় সাফল্য ধরা দেয় রোহিতের কাছে। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত সবশেষ চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জেতে ভারত। সেরাদের আসরে রোহিতের ডেপুটির ভূমিকায় ছিলেন গিল।
অ্যান্ডারসন–টেন্ডুলকার ট্রফির আগে টেস্ট থেকে অবসর নেন রোহিত। লাল বলের ক্রিকেটের নেতৃত্বভার দেওয়া হয় গিলের কাঁধে। লম্বা দৈর্ঘ্যের ক্রিকেটের পর এবার ওয়ানডের আর্মব্র্যান্ডও পেলেন সময়ের সেরা ব্যাটারদের একজন। যেটা তার জন্য কিছুটা চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন হরভজন।
স্টার স্পোর্টসকে হরভজন বলেন, ‘ওয়ানডেতেও গিলকে অধিনায়ক করা হলো। এটা অবশ্যই তার জন্য একটি নতুন চ্যালেঞ্জ হতে যাচ্ছে। সে আগে কখনো ওই সংস্করণের অধিনায়কত্ব করেনি। রোহিতের পরিবর্তে গিলকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। রোহিত এমন একজন, যার সাদা বলের ক্রিকেটে খুব ভালো রেকর্ড রয়েছে। সত্যি বলতে, রোহিতকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ায় আমি অবাক হয়েছি।’
গিলকে অধিনায়ক করে অস্ট্রেলিয়া সফরে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগামী ১০ অক্টোবর পার্থে অজিদের বিপক্ষে পঞ্চাশ ওভারের ক্রিকেটে অধিনায়ক হিসেবে পথচলা শুরু করবেন গিল। হরভজনের মতে, অন্তত অস্ট্রেলিয়ার সিরিজে রোহিতকে অধিনায়ক রাখা উচিত ছিল ভারতের।
তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম রোহিত যদি অস্ট্রেলিয়া সফরের দলে থাকে তাহলে সে অধিনায়কত্ব করবে। সে সবেমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। সে অন্যান্য টুর্নামেন্টও জিতেছে। তাই আমার মনে হয় সাদা বলের ক্রিকেটের সে ভারতের অন্যতম প্রধান স্তম্ভ। আমি বলব এই সফরে তার অধিনায়ক থাকা উচিত ছিল।’
সব মিলিয়ে ওয়ানডে অধিনায়ক ইস্যুতে বিসিসিআইয়ের নির্বাচক প্যানেলের সিদ্ধান্তে হতাশ হরভজন, ‘যদি আপনি ২০২৭ বিশ্বকাপের কথা ভাবতে চান, তাহলে সেটা এখনও অনেক দূরে। গিলের হাতে আরও সময় আছে। সে একটু অপেক্ষা করতেই পারতো। ৬,৮ মাস কিংবা এক বছর পর নেতৃত্ব পেতে পারতো। ওর অধিনায়ক হওয়ার জন্য এখনো অনেক সময় আছে। গিল অধিনায়ক হয়েছে এজন্য আমি খুশি। একই সাথে রোহিত অধিনায়কত্ব হারানোয় আমি কিছুটা হতাশ হয়েছি।’

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৪ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
৫ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
৬ ঘণ্টা আগে