
২০২৪ সালের ২৯ জুন বার্বাডোজে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলেছিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। এক বছর না যেতেই ভারতের দুই তারকা ক্রিকেটার সামাজিক মাধ্যমে টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। ক্রিকেটের রাজকীয় সংস্করণকে দুজনই বিদায় বলেছেন এক সপ্তাহের ব্যবধানে।
১৮তম আইপিএল শেষ হচ্ছে ৩ জুন। ভারতীয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা শুরু হবে ভারতের। এমন সময়ে দুই তারকা ক্রিকেটার রোহিত-কোহলির টেস্ট থেকে অবসর নিয়ে নীরবতা ভাঙলেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। কোন ক্রিকেটার কখন অবসর নেবেন, সেটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত বলে মনে করেন গম্ভীর। নিউজ১৮ ক্রিকেট নেক্সটকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের কোচ বলেছেন, ‘আমার মতে কে কখন খেলা শুরু করবে এবং শেষ করবে কখন, সেটা একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। কোচ, নির্বাচক এমনকি এই দেশের কোনো ব্যক্তিরই কিছু বলার অধিকার নেই যে কখন কোন ক্রিকেটার অবসর নেবে আর কখন অবসর নেবে না। এটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত।’
রোহিত অবসর নেওয়ায় ভারতের টেস্ট অধিনায়কের পদ শূন্য হয়ে পড়েছে। শুবমান গিলের নাম শোনা গেলেও ভারত নতুন টেস্ট অধিনায়কের নাম এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি। আর আইপিএল শেষে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হচ্ছে ভারতের। গম্ভীর বলেন, ‘এটা ঠিক যে, আমাদের দুই অভিজ্ঞ ক্রিকেটার ছাড়া খেলতে হবে। তবে মাঝে মাঝে আমি মনে করি যে এটা ক্রিকেটারদের ক্ষেত্রে নিজেদের প্রমাণ করার সুযোগ। এটা কঠিন হলেও কোনো না কোনো তরুণ ক্রিকেটার বলবে যে সে প্রস্তুত।’
চোটে পড়ায় ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারেননি জসপ্রীত বুমরা। তবে বুমরার অভাব কোনোভাবে টুর্নামেন্টে বুঝতে পারেনি ভারত। দুবাইয়ে এ বছরের ৯ মার্চ নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত জিতেছে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা। টুর্নামেন্টে ভারত যে ৪৭ উইকেট নিয়েছে, সেগুলোর মধ্যে ২৬টিই নিয়েছেন দলটির স্পিনাররা। এমনকি মোহাম্মদ শামি, হারশিত রানার মতো পেসাররাও দুর্দান্ত বোলিং করেন আইসিসির এই ইভেন্টে।
বুমরার মতো অভিজ্ঞ ক্রিকেটার অনুপস্থিত থাকলেও ভারত যে চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে, সেটা মনে করিয়ে দিলেন গম্ভীর। ভারতের প্রধান কোচ বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফিতে জসপ্রীত বুমরা ছিল না। আমি ঠিক সেটাই বলতে চাচ্ছি যে একজন না খেলাতে অন্য কারও দেশের জন্য বিশেষ কিছু করার সুযোগ তৈরি হয়। আশা করি, নতুন কিছু ক্রিকেটার সুযোগ কাজে লাগানোর অপেক্ষায় আছে।’

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৪ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
৫ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
৬ ঘণ্টা আগে