
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজটা ভালো যায়নি ভারতের। ২-১ ব্যবধানে সিরিজ হারে সফরকারীরা। দল খারাপ করলেও ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়িয়েছেন রোহিত শর্মা। এবার এর পুরস্কার পেলেন এই ডানহাতি ব্যাটার। প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন তিনি।
আইসিসির হালনাগাতকৃত সবশেষ ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি করেছেন রোহিত। তাঁর রেটিং পয়েন্ট ৭৮১। প্রথম দুই ওয়ানডেতে টানা হেরে অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হাতছাড়া করে ভারত। সিরিজের প্রথম ম্যাচে ৮ রান করেন রোহিত। শুরুটা ভালো না হলেও পরের দুই ম্যাচে নিজের সেরাটা দিয়েছেন তারকা ব্যাটার।
দ্বিতীয় ওয়ানডেতে ২ উইকেটে হেরে যায় ভারত। সে ম্যাচে ৭৩ রানের ইনিংস খেলেন রোহিত। শেষ ম্যাচে সেঞ্চুরি তুলে নেন। ১২১ রানের অপরাজিত ইনিংস খেলে দলের ৯ উইকেটের জয়ের নায়ক বনে যান রোহিত। দ্বিতীয় উইকেটে বিরাট কোহরির সঙ্গে ১৬৮ রানের জুটি গড়েন তিনি। ম্যাচসেরার পুরস্কার উঠে তাঁর হাতে। সব মিলিয়ে সবশেষ ওয়ানডে সিরিজে রোহিতের ব্যাট থেকে আসে ২০২ রান। এমন ব্যাটিংয়েই ইতিহাস গড়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন তিনি।
রোহিত শীর্ষে উঠায় দুই ধাপ পিছিয়ে তিনে নেমে গেছেন শুবমান গিল। তাঁর রেটিং পয়েন্ট ৭৪৫। ৭৬৪ রেটিং পয়েন্ট নিয়ে যথারীতি দুই নম্বরেই আছেন ইবরাহিম জাদরান। বাবর আজমেরও কোনো উন্নতি–অবনতি হয়নি। চারে আছেন পাকিস্তানের এই তারকা ব্যাটার। এক ধাপ উন্নতি করে পাঁচে উঠে এসেছেন নিউজিল্যান্ডের ড্যারেল মিচেল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে দিয়ে সাড়ে সাত মাস পর ভারতের জার্সিতে প্রত্যাবর্তন হয় কোহলির। প্রথম দুই ম্যাচেই ডাক মারেন সাবেক অধিনায়ক। দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবারের মতো এমন তিক্ত অভিজ্ঞতা হয় তাঁর। ব্যর্থতা পায়ে ঠেলে শেষ ওয়ানডেতে ৭৪ রান করেন কোহলি। এরপরও র্যাঙ্কিংয়ে অবনমন ঠেকাতে পারেননি। এক ধাপ নেমে ছয়ে আছেন তিনি।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৫ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৬ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৭ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৮ ঘণ্টা আগে