
হঠাৎ করেই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) হার্ডলাইনে। রোহিত শর্মা-বিরাট কোহলির মতো ক্রিকেটারদের যেখানে আইপিএল ছাড়া অন্য কোনো ঘরোয়া টুর্নামেন্টে খেলতেন না, এবার তাঁরা খেলতে বাধ্য হচ্ছেন। কোহলি খেলবেন বিজয় হাজারে ট্রফিতে। রোহিত খেলতে যাচ্ছেন সৈয়দ মুশতাক আলী ট্রফি।
টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া রোহিত এখন শুধু খেলছেন ওয়ানডে। বর্তমানে তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যস্ত। শনিবার বিশাখাপত্তনমে হবে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা গেছে, ওয়ানডে সিরিজ শেষে বিশাখাপত্তনম থেকে ইন্দোরের উদ্দেশ্যে রওনা দেবেন। সৈয়দ মুশতাক আলী ট্রফির নকআউট পর্বে তিনি মুম্বাইয়ের হয়ে খেলবেন। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সবশেষ রোহিত খেলেছেন ২০১২ সালে। সেবারও তিনি খেলেছিলেন মুম্বাইয়ের জার্সিতে।
মুম্বাই এবারের সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ৫ ম্যাচের মধ্যে জিতেছে চার ম্যাচ ও হেরেছে এক ম্যাচ। ১৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে দলটি। লক্ষ্ণৌয়ে ৬ ও ৮ ডিসেম্বর লিগ পর্বের শেষ দুই ম্যাচে মুম্বাই খেলবে ছত্তিশগড় ও ওডিশার বিপক্ষে খেলবে মুম্বাই। ১২ থেকে ১৮ ডিসেম্বরের মধ্যে ইন্দোরে মুম্বাইয়ের নকআউট পর্বের ম্যাচগুলো হতে পারে। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন এক সূত্রের বরাতে ভারতের এক দৈনিক প্রকাশ করেছে, ‘তিনি (রোহিত) মুম্বাইয়ের হয়ে সৈয়দ মুশতাক আলী ট্রফির নকআউট পর্বে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন।’
রোহিতের মতো কোহলিও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও টেস্টে অবসর নিয়েছেন। সামনে আইসিসির ওয়ানডে সংস্করণে বড় টুর্নামেন্ট ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। কোহলি ও রোহিতের বয়স এখন ৩৭ ও ৩৮ বছর। এই টুর্নামেন্টের পরই যে তাঁরা (রোহিত-কোহলি) আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন, এটা অনেকটা নিশ্চিত। এক সংস্করণেই যেহেতু খেলছেন, সেহেতু আইসিসির এই ইভেন্টের আগে রোহিত-কোহলি ওয়ানডেতে কতটা ম্যাচ পান, সেটা নিয়ে নির্বাচকেরা দ্বিধাদ্বন্দ্বে আছেন। তাঁদের তাই ঘরোয়া ক্রিকেট খেলিয়ে ম্যাচের মধ্যে রাখার চেষ্টা করা হচ্ছে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেই সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। ওয়ানডেতে এখন তাঁর সেঞ্চুরি ৫৩। আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি সংখ্যা হলো ৮৪। রাঁচিতে প্রথম ওয়ানডেতে ১৩৫ রান করে জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। গতকাল ১০৫ রান করেও তাঁকে থাকতে হয়েছে পরাজিত দলে। দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম ১১০ রান করে হয়েছেন ম্যাচসেরা।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৫ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৬ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৭ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৮ ঘণ্টা আগে