
ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্ডারসন–টেন্ডুলকার ট্রফি দিয়ে ভারতের টেস্ট অধিনায়ক হন শুবমান গিল। এবার ওয়ানডের নেতৃত্বও পেলেন এই তারকা ব্যাটার। গিলকে অধিনায়ক করে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের দল দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্বাচক প্যানেল।
রোহিত অবসর নেওয়ায় টেস্টের নেতৃত্ব পান গিল। ৩৮ এ পা দিয়েছেন রোহিত। তাই সামনের দিনগুলোর পরিকল্পনায় তাঁকে সরিয়ে গিলকে ওয়ানডের নেতৃত্ব দিয়েছে বিসিসিআইয়ের নির্বাচক প্যানেল। সবশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে রোহিতের ডেপুটি ছিলেন এই ব্যাটার।
এর আগে ২০২১ সালের ডিসেম্বরে ভারতের ওয়ানডে অধিনায়ক হন রোহিত। তার অধীনে ঘরের মাঠে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলে স্বাগতিকেরা। অস্ট্রেলিয়ার কাছে হারায় রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় আয়োজকদের। রোহিতের নেতৃত্বেই চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জেতে ভারত। নেতৃত্ব হারালেও অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে রাখা হয়েছে রোহিতকে। তাঁর পাশাপাশি দলে আছেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার বিরাট কোহলি।
ওয়ানডের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের জন্যও দল দিয়েছে বিসিসিআই। যথারীতি সূর্যকুমার যাদবের অধিনায়কত্বেই খেলবে ভারত।
ওয়ানডের নেতৃত্ব থেকে রোহিতকে সরিয়ে দেওয়া মোটেও সহজ ছিল না বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগারকারের জন্য। এরপরও দলের কথা ভেবে নতুন করে সিদ্ধান্ত নিয়েছে তাঁর নির্বাচক প্যানেল। আগারকার বলেন, ‘সামনে কী আছে সেটা দেখতে হবে। দলের স্বার্থ বিবেচনা করতে হবে। যুক্তিসঙ্গতভাবে যত দ্রুত সম্ভ সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করতে হবে, যাতে অন্য খেলোয়াড়কে (গিল) একটি ভালো সুযোগ দেওয়া যায়।’
আগামী ১৯ অক্টোবর পার্থে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামবে ভারত ও অস্ট্রেলিয়া। ২৩ অক্টোবর দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। ভেন্যু অ্যাডিলেড। ২৫ অক্টোবর সিডনিতে শেষ ম্যাচ খেলবে ভারত ও অস্ট্রেলিয়া। টি–টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৯ অক্টোবর।
অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতের স্কোয়াড:
ওয়ানডে: শুবমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মোহম্মদ সিরাজ, অর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণ, ধ্রুব জুরেল, যশস্বী জয়সওয়াল।
টি–টোয়েন্টি: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক ভার্মা, নীতিশ কুমার রেড্ডি, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), বরুণ চক্রবর্তী, যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৫ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৬ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৭ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৮ ঘণ্টা আগে