
খেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
গাড়ি নিয়ে শৌখিন রোহিতের গ্যারেজেও রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি। কদিন আগে ভারতীয় তারকা ব্যাটার কিনেছেন ৪ কোটি ৫৭ লাখ রুপি খরচ করে কমলা রঙের নতুন ল্যাম্বরগিনি উরুস এসই মডেলের গাড়ি। বাংলাদেশি মুদ্রায় সেটা ৬ কোটি ৩২ লাখ টাকা। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে গত রাত থেকেই রোহিতের নতুন গাড়ি নিয়ে শুরু হয়েছে আলাপ-আলোচনা। মূলত গাড়িটির বিশেষ নম্বরপ্লেট ‘৩০১৫’ নিয়েই চলছে কথাবার্তা। জানা গেল, এমন নাম্বার প্লেট (৩০১৫) বসাতে পরিবারকেই প্রাধান্য দিয়েছেন তিনি। ভারতীয় তারকা ব্যাটারের জন্মদিন ৩০ এপ্রিল। তাঁর মেয়ে সামাইরার জন্মদিন ৩০ ডিসেম্বর। ছেলে আহানের জন্মদিন ১৫ নভেম্বর।
৩০১৫ নাম্বার প্লেটে আরও একটি মজার ব্যাপার রয়েছে। ৩০, ১৫ যোগ করলে পাওয়া যায় ৪৫। আন্তর্জাতিক ক্রিকেটে এটা রোহিতের জার্সি নম্বর। ৬ কোটি ৩২ লাখ টাকা খরচ করে কেনা উরুস এসইতে আছে অত্যাধুনিক প্রযুক্তি। আপগ্রেডেড স্টাইলিং, প্লাগ-ইন হাইব্রিড ইঞ্জিনের পাশাপাশি রয়েছে ৮০০ হর্সপাওয়ার ও ৯৫০ এনএম টর্ক। একেবারে ০ থেকে ঘণ্টায় ১০০ কিলোমিটারের গতি তুলতে মাত্র ৩.৪ সেকেন্ড সময় লাগে এই ক্রিকেটে।
বার্বাডোজে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলেছেন রোহিত। এ বছরের মে মাসে টেস্ট থেকে অবসর নিয়েছেন তিনি।ওয়ানডে সংস্করণেই শুধু এখন খেলতেন ভারতীয় এই তারকা ব্যাটার। তবে ২০২৭ বিশ্বকাপে তাঁর খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। ভারতীয় সংবাদমাধ্যমে শোনা যাচ্ছে, অস্ট্রেলিয়া সফরের পর ওয়ানডে দল নতুন করে গড়তে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেক্ষেত্রে রোহিত-কোহলির ওয়ানডেতে পথচলা শেষ হতে পারে। রোহিতের মতো কোহলিও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসর নিয়েছেন। এ বছরের অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত।
রোহিত সবশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলেছেন এ বছরের মার্চ-জুনে আইপিএলে। টুর্নামেন্টে শুরুটা খারাপ হলেও পরে ধারাবাহিকভাবে রান করেছেন। ২৯.৮৫ গড় ও ১৪৯.২৮ স্ট্রাইকেরেটে করেছেন ৪১৮ রান। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তাঁর ব্যাট থেকে এসেছে চার ফিফটি। আইপিএলের আগে তাঁর নেতৃত্বে ভারত জিতেছে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৫ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৬ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৭ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৮ ঘণ্টা আগে