
ভারতের জার্সিতে প্রত্যাবর্তনটা সুখকর হলো না বিরাট কোহলি ও রোহিত শর্মার। বাজে ব্যাটিংয়ে হতাশ করেছেন দুজনই। তাই মহেন্দ্র সিং ধোনির পথ অনুসরণ করে কোহলি ও রোহিতকে ঘরোয়া ক্রিকেটে মনোযোগের পরামর্শ দিলেন ভারতের সাবেক ক্রিকেটার বরুণ অ্যারন।
টেস্ট ও টি–টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন কোহলি ও রোহিত। আগের তুলনায় এখন জাতীয় দলের হয়ে অনেক কম খেলার সুযোগ হয় তাঁদের। সবশেষ গত মার্চে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামেন এই দুই তারকা ব্যাটার। এরপর ভারতের কোনো ওয়ানডে সিরিজ না থাকায় মাঝের সময়টাতে মাঠে নামা হয়নি কোহলি ও রোহিতের।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে প্রায় সাড়ে সাত মাস পর খেলতে নেমেছিলেন তাঁরা। এ দিন আত্মবিশ্বাসহীনতায় ভুগতে দেখা গেছে দুজনকেই। ১৪ বলে ৮ রান করে ফেরেন রোহিত। কোহলি তো রানের খাতাই খুলতে পারেননি। ৮ বল মোকাবিলা করে সাজঘরে হাঁটেন সাবেক অধিনায়ক। দলের সেরা দুই ব্যাটারের এভাবে ব্যর্থ হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করেছেন ভক্তরা। অনেকে তো তাঁদের আন্তর্জাতিক ক্রিকেটের শেষই দেখে ফেলেছেন।
বরুণ অবশ্য অবসর প্রসঙ্গ টানেননি। কোহলি ও রোহিতের ম্যাচে ঘাটতি পূরণের জন্য ঘরোয়া ক্রিকেটের ওপর জোর দিয়েছেন সাবেক এই পেসার। স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বরুণ বলেন, ‘কোহলি ও রোহিতের ঘরোয়া ক্রিকেট খেলা উচিত। সৈয়দ মুশতাক আলী ট্রফি নভেম্বরে শুরু হয়। বিজয় হাজারে ট্রফি শুরু হয় ডিসেম্বরে। খেলার সঙ্গে যোগাযোগ রাখার এটাই সবচেয়ে ভালো উপায়। আমার মনে আছে, যখন ধোনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন, তখন তিনি কয়েকটি সৈয়দ মুশতাক আলী ও বিজয় হাজারে ট্রফি খেলেছিলেন। আমি নিশ্চিত যে কোহলি ও রোহিত এটা ভেবে দেখবেন। কারণ, তাঁরা এখন দুটি সংস্করণ খেলেন না। তাঁদের ম্যাচ অনুশীলনের প্রয়োজন হবে।’

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৫ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৬ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৭ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৮ ঘণ্টা আগে