Ajker Patrika

তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১৭: ০৬
তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু
বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীর পলাশে বৈদ্যুতিক খুঁটি থেকে তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মাসুম মিয়া (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার গড়পাড়া গ্রামের রিজেন্ট পাওয়ার প্ল্যান্টের সামনের সড়কের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মাসুম মিয়া গড়পাড়া গ্রামের জাকির হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে গড়পাড়া গ্রামের রিজেন্ট পাওয়ার প্ল্যান্টের সামনে সড়কের পাশে পল্লী বিদ্যুতের একটি বৈদ্যুতিক খুঁটিতে ঘটনাটি ঘটে।

আজ সকালে বৈদ্যুতিক খুঁটির নিচে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে কোনো এক সময় বৈদ্যুতিক খুঁটি থেকে তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মাসুম মিয়ার মৃত্যু হয়েছে। তাঁর বিরুদ্ধে এর আগেও বিভিন্ন স্থানে চুরির অভিযোগ রয়েছে।

পলাশ থানার উপপরিদর্শক মোজাম্মেল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত