Ajker Patrika

মাছের খামারে সেচ দিতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
মাছের খামারে সেচ দিতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর
নিহত তাপস চন্দ্র সরকার। ছবি: সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়ায় মাছের খামারে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাপস চন্দ্র সরকার (৪৭) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

তাপস চন্দ্র ওই গ্রামের মৃত সুনীল চন্দ্র সরকারের ছেলে। তিনি স্থানীয় নওপাড়া বাজারের ব্যবসায়ী ছিলেন।

পুলিশ, পল্লী বিদ্যুৎ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পেছনে নিজের মাছের খামারে যান তাপস। সেখানে পানি দেওয়ার কাজে ব্যবহৃত বৈদ্যুতিক মোটরের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্বজন ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পল্লী বিদ্যুতের একটি সূত্র জানায়, মাছের খামারে পানি দেওয়ার জন্য বৈদ্যুতিক মোটরটি অবৈধভাবে পার্শ্বসংযোগ নিয়ে চালানো হচ্ছিল।

কেন্দুয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. ওমর ফারুক বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। প্রাথমিকভাবে জানা গেছে, অবৈধভাবে পার্শ্বসংযোগ নিয়ে সেচকাজে সেটি ব্যবহার করা হচ্ছিল।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত