Ajker Patrika

নারকেলগাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবক নিহত

কেশবপুর (যশোর) প্রতিনিধি
আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ২০: ১৪
নারকেলগাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবক নিহত
নিহত যুবক আল আমিন হোসেন। ছবি: সংগৃহীত

যশোরের কেশবপুরে নারকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল আমিন হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আল আমিন হোসেন ওই গ্রামের ফজলু শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে বাড়ির পাশে চাচাতো ভাইয়ের একটি নারকেল গাছ পরিষ্কার করতে গাছে ওঠেন আল আমিন। এ সময় গাছের একটি ডাঁটা কেটে দিলে সেটি গাছের পাশ দিয়ে যাওয়া উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারের ওপর পড়ে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে গাছ থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত