Ajker Patrika

কলাপাড়ায় মোটরে বিদ্যুৎ-সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ১৮: ১৭
কলাপাড়ায় মোটরে বিদ্যুৎ-সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের
নিহত মো. লাল মিয়া হাওলাদার। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. লাল মিয়া হাওলাদার (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের হাঁড়িপাড়া গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা গেছে, বাড়ির ওয়াশরুমে পানি তোলার জন্য বৈদ্যুতিক মোটরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন লাল মিয়া। তাঁর চিৎকার শুনে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত