
জামালপুরের দুই উপজেলায় পৃথক ঘটনায় বিদ্যুতায়িত হয়ে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ও সন্ধ্যায় মেলান্দহের কোনা মালঞ্চ এবং দেওয়ানগঞ্জ উপজেলা সদরে এসব ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সন্ধ্যায় দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদসংলগ্ন পুরাতন রেললাইন এলাকায় একটি বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু (১৪) নামের এক কিশোর সেটি মেরামতের চেষ্টা করলে সে বিদ্যুতায়িত হয়। ছেলেকে বিদ্যুতের তারে আটকে থাকতে দেখে তাকে উদ্ধার করতে এগিয়ে যান তার মা লাকী আক্তার (৪০)। এ সময় তিনিও বিদ্যুতায়িত হন। পরে নাতি ও পুত্রবধূকে বিপদে পড়তে দেখে তাদের উদ্ধার করতে এগিয়ে যান দাদি বুলি বেগম। তিনিও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় বাসিন্দারা তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই রাজু ও লাকী আক্তারের মৃত্যু হয়। আহত বুলি বেগমকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত রাজু পুরাতন রেললাইন এলাকার আব্দুর রশিদের ছেলে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
অন্য দিকে আজ বিকেলে মেলান্দহ উপজেলার কোনা মালঞ্চ আমেনা দাখিল মাদ্রাসায় বিদ্যুতায়িত হয়ে মোহাম্মদ জোনায়েদ হাসান তায়িব (১৫) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সে দক্ষিণ হাজরাবাড়ি এলাকার মোহাম্মদ কাজল মিয়ার ছেলে।
মেলান্দহ থানার ওসি এ টি এম মাহমুদুল হক বলেন, ক্লাসের বিরতির সময় বই শ্রেণিকক্ষে রেখে বাইরে খেলতে যায় তায়িব। ছুটির পর বই আনতে গিয়ে ভবনের ছাদসংলগ্ন স্থানে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে সে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পিরোজপুরের নেছারাবাদ প্রতিবন্ধী কার্ড করতে সেবাগ্রহীতাদের কাছ থেকে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে দালালের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউনিয়ন সমাজকর্মী রেহানা বেগম। উপজেলা সমাজসেবা কর্মকর্তা বলেছেন, কার্ড পেতে কোনো টাকা লাগে না।
৪ মিনিট আগে
জামালপুরের মাদারগঞ্জে নিখোঁজের তিন দিন পর সাত বছরের শিশুর মাটিচাপা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে আর বাড়ি ফেরেনি শিশুটি। এ ঘটনায় এলাকার জামিনুর ও তাঁর স্ত্রী সবুজা বেগমকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
২২ মিনিট আগে
বাগেরহাটে কারিগরি ত্রুটির কারণে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট আজ রোববার বেলা ১১টা থেকে সম্পূর্ণ বন্ধ রয়েছে। তবে প্রথম ইউনিট স্বাভাবিকভাবে চালু রয়েছে। বন্ধ ইউনিটটি চালু হতে অন্তত চার দিন সময় লাগবে বলে জানিয়েছেন রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম।
২৫ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হালিশহরে এক দশক আগে আট বছরের শিশু কন্যাকে ধর্ষণের ঘটনার মামলায় মো. মজিবর মৃধা (৬১) নামে এক আসামিকে আমৃত্যু কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
৩০ মিনিট আগে