
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বরিশালের মেঘনাবেষ্টিত মেহেন্দীগঞ্জে আজ শুক্রবার আসছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বেলা ১১টায় সরকারি পাতারহাট আরসি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন।
জনসভায় শফিকুর রহমান ছাড়াও ১১ দলীয় জোটের বিভিন্ন দলের নেতারা বক্তব্য দেবেন। এদিকে জামায়াত আমিরের মেহেন্দীগঞ্জ আগমনকে ঘিরে পাতারহাট ও আশপাশের এলাকায় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। ব্যানার-ফেস্টুনে ভরে উঠেছে আরসি কলেজ মাঠ।
জামায়াতের নেতারা জানান, শফিকুর রহমানের এই সফর কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়; বরং হিজলা-মেহেন্দীগঞ্জবাসীর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।
মেহেন্দীগঞ্জ পৌরসভার প্রবীণ বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, ‘একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের প্রধান আমাদের অবহেলিত জনপদ মেহেন্দীগঞ্জে আসছেন, এটা আমাদের জন্য গর্বের বিষয়।’ উলানিয়ার তরুণ ভোটার রিয়াজুল ইসলাম বলেন, ‘ডা. শফিকুর রহমানের আগমনে আমরা গর্বিত।’
বরিশাল জেলা জামায়াতের আমির ও বরিশাল-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আব্দুল জব্বার বলেন, ‘অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশায় মানুষ মুখিয়ে আছে। আজকের এই জনসভা সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাবে।’
প্রসঙ্গত, জামায়াতে ইসলামীর বর্তমান আমির শফিকুর রহমানের এটি প্রথম মেহেন্দীগঞ্জ সফর। এর আগে দলটির সাবেক আমির মরহুম অধ্যাপক গোলাম আযম ও সাবেক আমির মরহুম মাওলানা মতিউর রহমান নিজামী একবার আরসি কলেজ মাঠে জনসভায় অংশ নিয়েছিলেন। এ ছাড়া প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও মেহেন্দীগঞ্জ সফর করেছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, একটি ট্রাক আরেকটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে দুটি ট্রাকই ক্ষতিগ্রস্ত হয়। একটি ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে রাস্তার ওপর পড়ে থাকে। ঠিক ওই সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস বিকল ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ
৮ মিনিট আগে
আব্দুলপুর জংশনে ইঞ্জিন পরিবর্তনের জন্য তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি সাময়িকভাবে থামানো হয়। এ সময় মাহদী হাসান মুরাদ প্ল্যাটফর্ম ব্যবহার না করে রেললাইনের মধ্য দিয়ে হেঁটে বিপরীত পাশে যাওয়ার চেষ্টা করেন। ঠিক তখনই চলমান ট্রেনের ইঞ্জিন তাঁকে ধাক্কা দেয়। এতে ট্রেনের চাকা তাঁর এক পায়ের ওপর দিয়ে চলে যায় এবং শরীর
২০ মিনিট আগে
স্থানীয় বাসিন্দাদের ধারণা, হান্নান মিয়ার মুদিদোকান থেকে আগুনের সূত্রপাত। আগুন লাগার পর প্রথমে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করেন। তবে অল্প সময়ের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
২ ঘণ্টা আগে
স্থাপত্য অধিদপ্তরের নকশা ছাড়াই চলছে রাঙামাটির ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের অফিস কাম মাল্টিফাংশনাল ভবনের নির্মাণকাজ। এমনকি ভবনের তৃতীয় তলায় রডের জোড়া দেওয়ার অংশে অ্যাংকর না করেই বাঁধাইয়ের কাজ করা হয়েছে।
৪ ঘণ্টা আগে