
বরিশালে বিএনপির বিভাগীয় জনসভা শুরু হয়েছে। আজ বুধবার বেলা ১১টা থেকে মঞ্চে নেতারা বক্তব্য শুরু করেছেন। এদিকে জনসভায় যোগ দিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা থেকে হেলিকপ্টারে রওনা দিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সমাবেশস্থল বেলস পার্কসহ আশপাশ ঘুরে দেখা যায়, সর্বত্র তরুণ নেতা-কর্মীদের ভিড়। তাঁদের চোখেমুখে আনন্দ-উচ্ছ্বাস। বেলস পার্ক মাঠে শিশুপুত্রকে নিয়ে এসেছেন প্রবাসী যুবক ফারুক। তিনি জানান, তারেক রহমানের ভাষণ শুনতে সকালেই সমাবেশস্থলে চলে এসেছেন। নগরের ১২ নম্বর ওয়ার্ডের যুবক শফিক হাওলাদার আজ অটোরিকশা চালাবেন না। তিনি বন্ধুকে নিয়ে এসেছেন বিএনপির জনসভায়। দলকে ভালোবাসেন, তাই কাজ ফেলে ছুটে এসেছেন বলে জানালেন যুবদল কর্মী শফিক।
জনসভা সঞ্চালনা করছেন নগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার এবং জেলা সদস্যসচিব আবুল কালাম শাহিন। ইতিমধ্যে কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা জনসভা মঞ্চে উপস্থিত হয়েছেন। ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান জনসভায় প্রথমে বক্তব্য দেন।
জনসভায় দূরদূরান্ত থেকে একের পর এক মিছিল আসছে। মিছিলে নারীদের অংশগ্রহণও চোখে পড়েছে।

জাতীয় পার্টির (জাপা) একসময়ের শক্ত ঘাঁটি ছিল গাইবান্ধা। জেলার পাঁচটি আসনের সব কটিই দলটির দখলে ছিল। তবে সেটি এখন ইতিহাস। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, বর্তমানে এখানে দৃশ্যত অস্তিত্ব সংকটে ভুগছে দলটি।
১৬ মিনিট আগে
‘আমি এমপি প্রার্থী হাবিবা। ভাইস চেয়ারম্যান দাঁড়ানু না দাদু আমি? ওই হাবিবা আমি। ভাইস চেয়ারম্যান হওয়ার পরে তো চেয়ার কাইড়ে নিল। দয়া করে আমার ফুটবল মার্কায় ভোটটা দিয়েন।’ এভাবেই মানুষের কাছে ভোট চাইছেন রাজশাহী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী হাবিবা বেগম।
১৯ মিনিট আগে
আসন্ন সংসদ নির্বাচনে রংপুর বিভাগের আট জেলার ৩৩টি আসনে মোট প্রার্থী ২৩৪ জন। একসময় জাতীয় পার্টির ঘাঁটিখ্যাত এই বিভাগে এবার তাদের অবস্থান অনেকটাই দুর্বল বলে জানিয়েছেন ভোটাররা। বেশির ভাগ আসনে এবার বিএনপি-জামায়াত দ্বিমুখী লড়াই হওয়ার আভাস দিচ্ছেন এলাকার মানুষ।
৩৭ মিনিট আগে
কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনই একসময় বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। এর মধ্যে সবচেয়ে শক্ত ঘাঁটি ছিল কুষ্টিয়া-১ (দৌলতপুর) ও কুষ্টিয়া-৩ (সদর) আসনে। কিন্তু ২০০৮ সালে নির্বাচনে বেহাত হওয়া আসন দুটি আওয়ামী লীগের দখলে চলে যায়।
১ ঘণ্টা আগে