
বরগুনার আমতলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আশশাকুর ফিরোজ (৫৮) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে পটুয়াখালীর হেতালিয়া বাঁধঘাট এলাকায় সড়ক পারাপারের সময় একটি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়ে তিনি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত আশশাকুর ফিরোজ আমতলী সরকারি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় আশশাকুর ফিরোজ আমতলীর বাসা থেকে হোমিওপ্যাথিক ওষুধ আনতে পটুয়াখালীর হেতালিয়া বাঁধঘাট এলাকায় যান। ওষুধ নিয়ে রাত সোয়া ৯টার দিকে আমতলীতে ফেরার সময় সড়ক পার হচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি অটোরিকশা তাঁকে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত সোয়া ১০টার দিকে তিনি মারা যান।
নিহত ফিরোজের স্ত্রী মোসা. রাজিয়া আক্তার বলেন, ‘বুধবার সন্ধ্যার পর ওষুধ আনতে পটুয়াখালী যান। পরে রাত সাড়ে ১০টার দিকে জানতে পারি, তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।’
আমতলী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. জামাল হোসেন বলেন, তাঁর মৃত্যুতে কলেজের অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি একজন দক্ষ ও জনপ্রিয় শিক্ষক ছিলেন।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, আহত অবস্থায় তাঁকে হাসপাতালে আনা হয়। যথাযথ চিকিৎসা দেওয়া হলেও তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পটুয়াখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পারিবারিক সূত্র জানায়, আজ বৃহস্পতিবার সকাল ১০টায় আমতলী সরকারি কলেজমাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে বিকেলে আয়লা পাতাকাটা ইউনিয়নের জঙ্গলিয়া গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

‘এক্স-রে ফিল্ম না থাকার কারণে এক্স-রে কার্যক্রম সাময়িকভাবে বন্ধ’—এমন লেখা সেঁটে দেওয়া হয়েছে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের এক্স-রে কক্ষের সামনে। কক্ষটি তালাবদ্ধ। রোগীরা জানিয়েছেন, এক বছরের বেশি সময় ধরে হাসপাতালের এক্স-রে কক্ষটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে। সেখানে এক্স-রে করা হচ্ছে না।
৪২ মিনিট আগে
‘ও বেটা, একবার ডাকো বেটা। ওরে আমার মানিক বেটা, ওরে আমার কাইলি বেটা, আমাকে দেখপি (দেখবে) কেরে বেটা’ বলে বিলাপ করে কাঁদছিলেন ট্রাকচাপায় নিহত দিনমজুর বাবুল আলীর মা। তাঁর সেই কান্না শুনে আশপাশের মানুষের চোখ ভিজে যায়। গত মঙ্গলবার সন্ধ্যায় নাটোরের লালপুরের দুড়দুড়িয়া ইউনিয়নের ভেল্লাবাড়িয়া (নগরকয়া)...
১ ঘণ্টা আগে
দিনাজপুরের ফুলবাড়ী দিয়ে প্রবাহিত একসময়ের খরস্রোতা ছোট যমুনা নদীটি এখন মৃতপ্রায়। বছরের অধিকাংশ সময় নদীতে পানি থাকে না, আর সামান্য পানি থাকলে সেখানে জমে থাকে ময়লা-আবর্জনা। স্থানীয়দের অভিযোগ, ফুলবাড়ী পৌরসভার স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় প্রতিদিনের ময়লা নদীর বিভিন্ন স্থানে ফেলা হচ্ছে।
১ ঘণ্টা আগে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যাওয়া বাসটি ৬ ঘণ্টা পর টেনে তুলেছে উদ্ধারকারী জাহাজ হামজা। বুধবার রাত সোয়া ১১টার দিকে বাসের একটি অংশ দৃশ্যমান হয়। সাড়ে ১১টা নাগাদ পুরো বাসটি জাহাজ হামজার ক্রেন দিয়ে টেনে পানির ওপরে তোলা হয়।
১ ঘণ্টা আগে