
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘৫ আগস্ট-পরবর্তী একটি রাজনৈতিক দল, যাদের জনগণ চেনে গুপ্ত পরিচয়ে। আপনারা কি তাদের চেনেন? বর্তমানে এই গুপ্ত দল দেশে নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে। নতুন জালেমদের নেতা দুই দিন আগে দেশের নারীদের নিয়ে একটি কলঙ্কিত শব্দ ব্যবহার করেছেন। যে দলের নেতাদের কাছে মা-বোনেরা সম্মান পায় না, তাদের কাছ থেকে কিছু আশা করা যায় না।’
আজ বুধবার দুপুরে বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক মাঠে বিএনপির বিভাগীয় নির্বাচনী জনসভায় তারেক রহমান এসব কথা বলেন। বেলা ১টা ৮ মিনিটে বরিশালবাসীকে সালাম দিয়ে নিজের বক্তব্য শুরু করেন বিএনপির চেয়ারম্যান।
তারেক রহমান বলেন, ‘প্রিয় ভাই-বোনেরা, কুমিল্লায় গুপ্ত সংগঠনের আরেক নেতা বলেছেন, ১২ তারিখের পর জনগণ তাদের পা ধরবে। এই সব লোক নির্বাচিত হলে জনগণের ভাগ্যে কী দুর্বিষহ অবস্থা হবে, তা এখনই বুঝতে পারছেন।’ এ সময় দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, ‘বিএনপির এই প্রার্থীরা বিজয়ী হলে ১৩ তারিখ থেকে ৫ বছর জনগণের পা ধরে থাকবেন। কারণ, জনগণের সমর্থন না থাকলে কী পরিণতি হয়, তা ৫ আগস্ট থেকে বোঝা যায়। এই সব গুপ্তদের বিষয়ে সতর্ক থাকতে হবে।’
বিএনপির চেয়াম্যান বলেন, ‘সময় এসেছে দেশ গড়ার। দেশ গড়তে নারী-পুরুষ একসঙ্গে কাজ করতে হবে। ১৯৯৩ সালে বরিশালকে বিভাগ ঘোষণা করেছে বিএনপি। আরও অনেক কিছু করতে হবে। বরিশাল-ভোলা ব্রিজ, মেডিকেল কলেজ, নদীভাঙন রোধে বেড়িবাঁধ দিতে হবে। বৃহত্তর বরিশালে প্রচুর কৃষিপণ্য হয়। কৃষকদের জন্য হিমাগার করা হবে। কৃষক ভাইদের জন্য কৃষি কার্ডও দিতে চাই। বিএনপি সরকার গঠন করলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে।’
নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আলতাফ হোসেন চৌধুরী, বিজিপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মজিবর রহমান সরওয়ার, জহির উদ্দিন স্বপন, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, রাজিব আহসান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, নগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার, জেলা দক্ষিণ বিএনপির সদস্যসচিব আবুল কালাম শাহিন প্রমুখ।

আসন্ন সংসদ নির্বাচনে রংপুর বিভাগের আট জেলার ৩৩টি আসনে মোট প্রার্থী ২৩৪ জন। একসময় জাতীয় পার্টির ঘাঁটিখ্যাত এই বিভাগে এবার তাদের অবস্থান অনেকটাই দুর্বল বলে জানিয়েছেন ভোটাররা। বেশির ভাগ আসনে এবার বিএনপি-জামায়াত দ্বিমুখী লড়াই হওয়ার আভাস দিচ্ছেন এলাকার মানুষ।
৮ মিনিট আগে
কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনই একসময় বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। এর মধ্যে সবচেয়ে শক্ত ঘাঁটি ছিল কুষ্টিয়া-১ (দৌলতপুর) ও কুষ্টিয়া-৩ (সদর) আসনে। কিন্তু ২০০৮ সালে নির্বাচনে বেহাত হওয়া আসন দুটি আওয়ামী লীগের দখলে চলে যায়।
২৫ মিনিট আগে
রাজধানীর কলতাবাজার পানির পাম্প এলাকার ভাড়া মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম রাকিবা সুলতানা (২০)। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা না দেওয়ার দাবিতে আন্দোলনকারী ১৫ কর্মচারীর বাসার বরাদ্দ বাতিল করেছে বন্দর কর্তৃপক্ষ। রোববার (৮ ফেব্রুয়ারি) বন্দরের পরিচালকের (প্রশাসন) সই করা এক আদেশে এই বরাদ্দ বাতিল করা হয়।
২ ঘণ্টা আগে