
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে অভিযান চালিয়ে ৪ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-৩৪ (বিজিবি)। আজ রোববার ভোরে তুমব্রু খালের এক পাশে পানিতে থাকা তিনটি ব্যাগ থেকে এসব ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে বাহিনীটি। জব্দ করা ইয়াবা ট্যাবলেটগুলোর স্থানীয় মূল্য সোয়া পাঁচ কোটি টাকা বলে দাবি করা হয়েছে।
৩৪ বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে তুমব্রু সীমান্তের ৩৪ নম্বর পিলার এলাকায় অভিযান শুরু করেন বিজিবির সদস্যরা।
সূত্রের ভাষ্য, ভোর সাড়ে ৪টার দিকে তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ পশ্চিমকুল রুহুলের দোকান-কাটাপাহাড় সীমান্তসংলগ্ন নয়াপাড়া এলাকা দিয়ে বড় একটি ইয়াবার চালান বাংলাদেশে আনার চেষ্টা করা হবে—এমন তথ্য ছিল বিজিবির কাছে।
৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খাইরুল আলমের নির্দেশনায় অত্যাধুনিক থার্মাল ইমেজারের মাধ্যমে সীমান্ত এলাকায় নজরদারি চালানো হয়। থার্মাল ইমেজারে পাঁচ থেকে ছয়জন চোরাকারবারিকে লুঙ্গিতে মোড়ানো তিনটি ব্যাগ নিয়ে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করতে দেখা যায় বলে জানায় বিজিবি।
বিজিবির সদস্যরা দ্রুত অভিযান চালালে চোরাকারবারিরা মিয়ানমারে চলে যায়। পরে তুমব্রু খালের এক পাশে পানিতে থাকা তিনটি ব্যাগ উদ্ধার করে জব্দ করা হয়। ব্যাগগুলোতে ৪ লাখ ২০ হাজার বার্মিজ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় বলে জানিয়েছে বিজিবি।
লে. কর্নেল মো. খাইরুল আলম বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (৩৪ বিজিবি) শুধু সীমান্ত পাহারাতেই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। অভিযান অব্যাহত রয়েছে।

রাজবাড়ীর কালুখালীতে কৃষক নজরুল ইসলাম খানকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন নিহতের পরিবারের সদস্য ও রক্তদাতা সংগঠনের স্বেচ্ছাসেবকেরা। হত্যাকাণ্ডের নয় দিন পরও সব আসামি গ্রেপ্তার না হওয়ার অভিযোগ করেন তাঁরা।
৪ মিনিট আগে
বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, এসআই দ্বীপ মণ্ডলকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে তদন্ত হবে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
৭ মিনিট আগে
দিনভর রিকশা চালিয়ে রাতে বাড়ি ফিরছিলেন মো. ফয়েজ আহাম্মদ। কিন্তু বাড়ি ফেরা হয়নি তাঁর। মাদকসেবীর অপবাদ দিয়ে একদল লোক তাঁকে ঘিরে ধরে। লাঠি ও রড দিয়ে চলে বেধড়ক পিটুনি। একপর্যায়ে রক্তাক্ত ফয়েজকে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায় হামলাকারীরা। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলেও শেষ রক্ষা হয়নি।
১১ মিনিট আগে
সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে নয়, জেলেদের নৌকা ঘিরে দস্যুরা হামলার চেষ্টা চালিয়েছিল বলে দাবি করেছে বন বিভাগ। তবে এর আগে কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছিলেন, একদল দস্যু ইঞ্জিনচালিত ট্রলারে করে কটকা নদীতে অবস্থানরত পর্যটকবাহী জাহাজের দিকে এগিয়ে যাচ্ছিল।
১৮ মিনিট আগে