খুলনায় গুলি করে সৈয়দ আলম নবী (৩৮) নামের এক বালু ব্যবসায়ীকে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। শনিবার দিবাগত রাত ১টার দিকে খানজাহান আলী থানাধীন বক্ষব্যাধি হাসপাতালের সামনে দুর্বৃত্তরা গুলি করে। আহত যুবককে উন্নত চিকিৎসার জন্য রাতে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, পরে সেখান থেকে ঢাকায় নেওয়া হয়। এই ঘটনায় দুজনকে আটক করা হলেও তদন্তের স্বার্থে তাঁদের নাম বলেনি পুলিশ।
আহত যুবক মিরেরডাঙ্গা এলাকার বাসিন্দা আনোয়ার মীরের ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, সৈয়দ নবী ওই এলাকার একজন বালু ব্যবসায়ী ও স্থানীয় এজাক্স জুট মিলের সিকিউরিটি ইনচার্জ।
রাত ১টার দিকে ব্যবসায়িক ও অন্যান্য কাজ শেষে বাড়ি ফিরছিলেন সৈয়দ নবী। পথে একটি মোটরসাইকেলযোগে আসা দুই যুবক গতিরোধ করে তাঁকে হত্যার উদ্দেশ্যে পরপর কয়েকটি গুলি ছোড়েন। গুলিগুলো তাঁর পিঠে, কাঁধে এবং কানে বিদ্ধ হয়।
গুলির শব্দে স্থানীয় বাসিন্দারা বের হয়ে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। উদ্ধার করে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, কিন্তু সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
জানতে চাইলে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, আহত ব্যক্তি একজন বালু ব্যবসায়ী। পাশাপাশি তিনি এজাক্স জুট মিলের সিকিউরিটি ইনচার্জ। তাঁর বিরুদ্ধে থানায় মারামারিসহ পাঁচটি মামলা রয়েছে। এজাক্স জুট মিলের সিকিউরিটি গার্ড ব্যবস্থাপনা নিয়ে একটি পক্ষের সঙ্গে তাঁর বিরোধ রয়েছে, যা নিয়ে মামলা পর্যন্ত গড়ায়।
সানওয়ার হুসাইন মাসুম বলেন, ‘ঘটনা তদন্তে কয়েকটি দিক নিয়ে সামনে এগোচ্ছে পুলিশ। সৈয়দ আলম নবীর ওপর হামলার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। কিন্তু তদন্তের স্বার্থে তাঁদের নাম বলা যাবে না।’

সরেজমিনে দেখা যায়, বিএনপির অস্থায়ী নির্বাচনী অফিসের টেবিলের ওপর রাখা কাপড় ও বিএনপির মনোনীত প্রার্থী গোলাম মো. সিরাজের একটি ব্যানার আগুনে পুড়ে গেছে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, শনিবার গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিরা এই অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।
১২ মিনিট আগে
গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, কোনো রাজনৈতিক দলকে প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করার রাজনীতি বিএনপি কখনো সমর্থন করে না।
৩২ মিনিট আগে
প্রায় আড়াই ঘণ্টা ধরে ওই বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় ওই বাড়ি থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, একটি গুলি, দুটি চাপাতি, দুটি চাকু, একটি টেলিস্কোপ, এক বক্স এয়ারগানের গুলি, পাঁচটি মদের বোতল ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় আরিফের স্ত্রী ও দুই ভাইসহ চারজনকে আটক করা হয়।
১ ঘণ্টা আগে
জানাজায় উখিয়া-টেকনাফ আসনে ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী শাহজাহান চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমির ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নুর মোহাম্মদ আনোয়ারীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মী এবং এলাকার শত শত মানুষ অংশ নেন।
২ ঘণ্টা আগে