বরগুনার আমতলী উপজেলায় দুই চাচাতো ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে জহিরুল সিকদার (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার উত্তর তক্তাবুনিয়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। পুলিশ ছুরিকাঘাতের অভিযোগে মুনসুর সিকদার (৪৫) নামে নিহতের এক চাচাতো ভাইকে আটক করেছে।
নিহত জহিরুল উত্তর তক্তাবুনিয়া গ্রামের বাসিন্দা। অভিযুক্ত মুনসুরও একই গ্রামের বাসিন্দা।
জানা গেছে, উত্তর তক্তাবুনিয়া গ্রামের চাচাতো ভাই ফরিদ সিকদারের সঙ্গে মুনসুরের ১০ শতাংশ জমি নিয়ে বিরোধ রয়েছে। আজ বেলা ১১টার দিকে ফরিদ ওই জমি চাষাবাদ করতে যান। খবর পেয়ে মুনসুর একটি ছুরি নিয়ে তাঁকে ধাওয়া করেন। এ সময় ফরিদের পায়ে ছুরি মারেন মুনসুর। ফরিদের চিৎকারে তাঁদের আরেক চাচাতো ভাই জহিরুল ঘটনাস্থলে ছুটে যান। তিনি দুই চাচাতো ভাইয়ের ঝগড়া থামানোর চেষ্টা করেন। কিন্তু উত্তেজিত মুনসুর তাঁকে পেটে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় জহিরুলকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, জহিরুল সিকদার হাসপাতালে আনার আগেই মারা যান। তাঁর পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
সহকারী পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম মাসুম বলেন, ঘাতক মুনসুর সিকদারকে আটক এবং ছুরিটি জব্দ করা হয়েছে।

রেলের যাত্রীদের জন্য নিরবচ্ছিন্ন, সাশ্রয়ী ও নিরাপদ ইন্টারনেট সেবা নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ের নিজস্ব অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক ব্যবহারের জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরে জমি নিয়ে উপজেলার আমানটারী গ্রামের এই দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে কথা-কাটাকাটির একপর্যায়ে আবুল কাশেম, তাঁর ছেলে মমিন মিয়াসহ কয়েকজন রোকেয়া বেগমকে এলোপাতাড়ি মারধর করেন এবং ধারালো অস্ত্র দিয়ে তাঁর পায়ের রগ কেটে দেন বলে অভিযোগ রয়েছে।
২ ঘণ্টা আগে
ডাসার উপজেলায় এক পীরের মাজারে ওরস আয়োজনকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ওরস বন্ধের দাবিতে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভসহ প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।
৩ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থানকালে রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক ও সেনাবাহিনীর বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
৩ ঘণ্টা আগে