
যশোরে এনাম সিদ্দিকি নামের এক জুলাই যোদ্ধাকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। রোববার (৪ জানুয়ারি) সকালে যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামে এই ঘটনা ঘটে। আহত এনাম সিদ্দিকিকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ওই গ্রামের মৃত খন্দকার আমিনুল্লাহর ছেলে।
আহত ব্যক্তির পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ৮টার দিকে এনাম হাঁটাহাঁটির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এ সময় এনায়েতপুর পীরবাড়ির সামনে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি তাঁর গতি রোধ করে। প্রথমে লাঠি দিয়ে মাথায় আঘাত করা হয়। পরে বুকে, বাঁ হাত ও কাঁধে ছুরিকাঘাত করা হয়। ঘটনার পর দুর্বৃত্তরা পালিয়ে যায়।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, এনামের শরীরের কয়েক জায়গায় জখমের চিহ্ন পাওয়া গেছে। তবে তাঁর অবস্থা আশঙ্কামুক্ত।
এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ছুরিকাঘাতের খবর শুনে আহত এনামের চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে যান বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।
নেতা-কর্মীরা জানিয়েছেন, এনাম জুলাই আন্দোলনে মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন। চিকিৎসার অবহেলায় অসুস্থ হয়ে পড়লে এনামের চিকিৎসার দায়িত্ব নেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। সম্প্রতি অমিতের সঙ্গে যশোর-৩ আসনে মনোনয়ন সংগ্রহকালে তিনি উপস্থিত ছিলেন।
এই ঘটনায় বিবৃতি দিয়েছেন যশোর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, ‘এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এনাম সিদ্দিকির চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের চারিয়া থেকে মাকড়াইল বাজার পর্যন্ত এক কিলোমিটারের সড়ক পিচঢালাইয়ের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। পাঁচ দিন আগে করা পিচঢালাই হাত দিয়ে টানলেই উঠে যাচ্ছে। নিম্নমানের সংস্কার নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
৩ ঘণ্টা আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে নদী থেকে অবৈধভাবে তোলা প্রায় ২১ হাজার সিএফটি বালু জব্দ করে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের জিম্মায় রেখেছিলেন ভ্রাম্যমাণ আদালত। এসব বালু নিলামে বিক্রির জন্য গত শনিবার এলাকায় মাইকে প্রচার করে উপজেলা প্রশাসন।
৩ ঘণ্টা আগে
জ্বালানিসংকটের অজুহাতে বরগুনার আমতলীর জনপ্রিয় কৃষি রেডিও বন্ধের ঘোষণায় উপকূলজুড়ে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এতে আবহাওয়ার পূর্বাভাস, কৃষি তথ্য ও জরুরি বার্তা থেকে বঞ্চিত হয়ে বিপাকে পড়েছেন অন্তত পাঁচ লাখ কৃষক, জেলে ও সাধারণ শ্রোতা। তাঁরা দ্রুত কৃষি রেডিও চালুর দাবি জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
জ্বালানি খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে অনুসন্ধানী সাংবাদিকতার দক্ষতা বাড়াতে ৩ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এই খাতে সুশাসনের ঘাটতি, দুর্নীতির ঝুঁকি ও তথ্যের স্বচ্ছতা নিয়ে সাংবাদিকদের ধারণা স্পষ্ট করা এবং তাদের প্রতি
৫ ঘণ্টা আগে