
বগুড়ার ধুনটে ভোটকেন্দ্রের বাইরে এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামায়াতের লোকজনকে দায়ী করেছে বিএনপি। অপর দিকে জামায়াত নেতার দাবি, ছুরিকাহত হয়নি। ছাত্রদল নেতা ও তাঁর সহযোগীদের সঙ্গে জামায়াত কর্মীদের হাতাহাতির ঘটনা ঘটেছে।
আহত মিলন মিয়া (২৬) ধুনট সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি।
আজ বুধবার রাত ৯টার দিকে ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের হটিয়ারপাড়া দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে।
ধুনট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চঞ্চল জানান, ধানের শীষের প্রার্থীর পক্ষের পোলিং এজেন্টদের সঙ্গে কথা বলতে গেলে অন্ধকারে লুকিয়ে থাকা জামায়াত-শিবিরের কর্মীরা ছাত্রদল নেতা মিলন মিয়ার মাথায় ছুরিকাঘাত করেন।
অপর দিকে ধুনট উপজেলা জামায়াতের যুববিষয়ক সেক্রেটারি মিঠু মিয়া জানান, গতকাল মঙ্গলবার বিকেলে জোড়শিমুল গ্রামে দাঁড়িপাল্লা মার্কার ভোট চাইতে গেলে ছাত্রদল নেতা মিলন মিয়াকে বাধা দেন। এ ঘটনার জেরে আজ রাত ৯টার দিকে জোড়শিমুল গ্রামে হটিয়ারপাড়া দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রের পাশে ছাত্রদল নেতা মিলন মিয়া ও তাঁর সহযোগীদের সঙ্গে জামায়াত কর্মীদের হাতাহাতির ঘটনা ঘটে। তবে মিলন মিয়াকে কেউ ছুরিকাঘাত করেনি। এ ঘটনার পর বিএনপির কর্মীরা লাঠি হাতে গ্রামে মহড়া দিচ্ছেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ‘পোলিং এজেন্টদের সঙ্গে কথা বলতে গিয়ে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত করা হয়েছে বলে শুনেছি। আহত ছাত্রদল নেতাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ছাত্রদল নেতা জানিয়েছেন জামায়াতের কর্মীরা তাঁকে ছুরিকাঘাত করেছেন।’
হটিয়ারপাড়া দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবুল বাসির বলেন, ‘ভোটকেন্দ্রের বাইরে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। ভোটকেন্দ্রে কোনো ঝামেলা হয়নি।’

ঢাকার সাভারের আশুলিয়ায় ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর দায়ের কোপে রূপবান বেগম (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। শনিবার (৬ জুন) এই তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম।
৩ মিনিট আগে
জয়পুরহাটের আক্কেলপুরে ধান কাটা নিয়ে তর্কের জেরে শ্যামল চন্দ্র মালী (৫০) নামের এক দিনমজুরের মাথায় গাছের ডাল দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে।
২৮ মিনিট আগে
নেত্রকোনার দুর্গাপুর সীমান্ত দিয়ে এক কিশোরী ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে এক পাচারকারীসহ ওই কিশোরীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৩৫ মিনিট আগে
শনিবার বিকেলে ভারতের ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের দাউয়াকামারী ক্যাম্পের টহল দলের সদস্যরা কাঁটাতারের বেড়ার গেট দিয়ে এক ব্যক্তিকে জোর করে বাংলাদেশে ঠেলে পাঠান। বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিক বিজিবিকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। এ সময় ৬১ বিজিবি (তিস্তা-২) ব্যাটালিয়নের কালীরহাট ক্যাম্পের টহল দলের সদস্যরা...
৪৩ মিনিট আগে