
পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত নার্সকে গলায় ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। আহত নার্সের গলায় বেশ কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। আজ শুক্রবার (৯ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোরে এ ঘটনা ঘটে।
আহত নার্স পার্শ্ববর্তী উপজেলা আটঘরিয়ার কুষ্টিয়াপাড়ার শাহজাহান আলীর মেয়ে সুলতানা জাহান ডলি (২৮)। তিনি বর্তমানে তাঁর কর্মস্থল চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। অভিযুক্ত স্বামী চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মল্লিকবাইন এলাকার নুর মোহাম্মদের ছেলে আমিরুল ইসলাম (৩৫)।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত থেকে আজ সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের ইনডোরে দায়িত্ব পালন করছিলেন ওই নার্স। দায়িত্ব পালন শেষ হওয়ার একটু আগে পৌনে ৮টার দিকে তাঁর স্বামী আমিরুল এসে তাঁর সঙ্গে কথা-কাটাকাটিতে জড়ান। এর একপর্যায়ে আমিরুল ছুরি দিয়ে তাঁর গলায় আঘাত করে পালিয়ে যান।
এ ব্যাপারে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ওমর ফারুক বুলবুল বলেন, ‘ওই নার্সকে আমাদের এখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে। যেহেতু গলায় আঘাত লেগেছে এবং সেলাই পড়েছে, সেহেতু তার থেকে আমরা এখনো ঘটনার বিস্তারিত জানতে পারিনি। ঘটনাটি মৌখিকভাবে পুলিশকে জানানো হয়েছে।’
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। স্বামী-স্ত্রীর কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁদের স্বামী-স্ত্রীর মধ্যে সাংসারিক জীবনে দীর্ঘ সময় ধরেই ঝামেলা চলছিল। এরই অংশ আজকের ঘটনা। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
৩৬ মিনিট আগে
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের মা জাহিরন নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে...
১ ঘণ্টা আগে
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় একই সঙ্গে থাকা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে