Ajker Patrika

কুমিল্লা সীমান্তে ৬৪ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সীমান্তে ৬৪ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ
জব্দকৃত বাজি। ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বাজি ও পরিবহনে ব্যবহৃত একটি যানবাহন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা বাজির মূল্য ৬৩ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার শিবেরবাজার সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়। দুপুরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি সূত্র জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছে ১০ বিজিবি। এরই ধারাবাহিকতায় শিবেরবাজার বিওপির একটি টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কালিবাজার নামক স্থান থেকে ভারতীয় বিভিন্ন প্রকারের বিপুল পরিমাণ বাজি ও পরিবহনে ব্যবহৃত একটি যানবাহন জব্দ করা হয়।

১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, জব্দ করা বাজির মূল্য ৬৩ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা। জব্দ করা চোরাচালানি মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত