
কুমিল্লার চৌদ্দগ্রামে ফজরের নামাজের আজান দেওয়ার উদ্দেশ্যে মসজিদে গিয়েই মৃত্যুবরণ করেছেন মুয়াজ্জিন মো. শাহজাহান মিস্ত্রী। আজ মঙ্গলবার ভোরে উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাগৈগ্রাম পশ্চিম পাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। মসজিদের ইমাম মাওলানা নুরুল ইসলাম বিকেলে বিষয়টি নিশ্চিত করেন।
শাহজাহান মিস্ত্রী একই গ্রামের আর্মি বাড়ির মৃত সুজত আলীর ছেলে। স্থানীয় সূত্রের ভাষ্য, প্রতিদিনের মতো মঙ্গলবার ভোরে আজান দেওয়ার উদ্দেশ্যে মসজিদে যান তিনি।
মসজিদে যাওয়ার আগে শাহজাহান মিস্ত্রী হুজুরাখানা থেকে ইমাম মাওলানা নুরুল ইসলামকে ঘুম থেকে ডেকে তোলেন। মসজিদে প্রবেশের পর নির্ধারিত সময়ে আজান দেওয়ার অপেক্ষায় ছিলেন তিনি।
মসজিদের ভেতরে হঠাৎ পড়ে যাওয়ার শব্দ শুনে ইমাম সেখানে যান। পরে মুসল্লি আবদুল ওয়াদুদ, মো. ইয়াছিন, ইসমাইল হোসেন এবং মুয়াজ্জিনের ছেলে হাসান আর্মিকে খবর দেওয়া হয়।
মসজিদে পৌঁছে তাঁরা শাহজাহান মিস্ত্রীকে মৃত অবস্থায় দেখতে পান। ওই সময় আবদুল ওয়াদুদ ফজরের আজান দেন।
নামাজ শেষে হাসান আর্মিসহ মুসল্লিরা শাহজাহান মিস্ত্রীর মরদেহ বাড়িতে নিয়ে যান। জানাজা শেষে মঙ্গলবার দুপুরে গ্রামের কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মাওলানা নুরুল ইসলাম বলেন, ‘আমি এ মসজিদে যোগদান করেছি বেশি দিন হয়নি। মুয়াজ্জিন শাহজাহান মিস্ত্রী প্রতিদিনের মতো মঙ্গলবার ভোরে আজান দেওয়ার উদ্দেশ্যেই মসজিদে আসেন। এরপর আমাকে সজাগ করার পর আজান দেওয়ার উদ্দেশ্যে মসজিদে অপেক্ষা করেন। এর কিছুক্ষণ পরই সম্ভবত তিনি মাথা ঘুরে পড়ে যান। পড়ার আওয়াজ শুনে মসজিদে গিয়ে দেখি, তিনি মারা গেছেন।’
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হারিছ মাস্টার বলেন, ‘ইমামের মাধ্যমে জানতে পেরে মুয়াজ্জিন শাহজাহান মিস্ত্রীর বাড়িতে গিয়ে শোকাহত পরিবারকে সান্ত্বনা দিয়েছি।’
শ্রীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহ আলম বলেন, ‘লোকমারফত জানতে পেরেছি, বাগৈগ্রাম পশ্চিম পাড়া জামে মসজিদের মুয়াজ্জিন শাহজাহান মিস্ত্রী ফজরের আজান দেওয়ার উদ্দেশ্যে মসজিদে অবস্থানকালেই ইন্তেকাল করেছেন।’

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের পার্টস চুরির অভিযোগকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইটের আঘাতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। তবে আহত কোনো ব্যক্তিই হাসপাতালে চিকিৎসা নিতে যাননি। তাঁরা বিভিন্ন গ্রাম্য চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
৪ মিনিট আগে
রংপুরের পীরগাছায় মাদকাসক্ত ছেলের শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে বিষপানে হেচা বানু (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৬ মিনিট আগে
চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ইউনিয়ন ব্যাংকের ২২ কোটি টাকার খেলাপি ঋণ এবং ওয়াসার অধিগ্রহণ করা জমি বন্ধক রেখে ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ওয়াসা কর্তৃপক্ষ বলছে, তাঁকে চেয়ারম্যান নিয়োগে আইনের ৭(১) ধারা অনুসরণ হয়নি।
৯ মিনিট আগে
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) তত্ত্বাবধানে পরিচালিত ‘লাইভলিহুড সাপোর্ট ফর আরবান পুওর কমিউনিটিজ ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের আওতায় উপকারভোগীদের মাঝে কম্পিউটার সেট, সেলাই মেশিন ও ফুড কার্ট (খাদ্য বিক্রয়ের গাড়ি) বিতরণ করা হয়। আজ মঙ্গলবার সকালে নগরীর ৭ নম্বর ঘাট এলাকার সেলফি পার্কে প্রকল্পভুক্ত
২৮ মিনিট আগে