
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নে একটি অবৈধ ডিপোতে অভিযান চালিয়ে বিদেশি ব্র্যান্ডের নকল সিগারেট তৈরির একটি মেশিনসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে নাঙ্গলকোট থানা-পুলিশ। এ সময় ৬ কার্টন বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট জব্দ করা হয়। আজ মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেন নাঙ্গলকোট থানার উপপরিদর্শক গণেশ চন্দ্র দাস।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের আশারকোটা গ্রামে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের যৌথ অভিযানে একটি সিগারেট তৈরির মেশিন জব্দ করা হয়। অভিযানের সময় কাউকে গ্রেপ্তার করা না যাওয়ায় মেশিনটি পেরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর হোসেনের জিম্মায় রাখা হয়।
জব্দের পর ৫ আগস্ট মেশিনটি চুরি হয়ে যায়। এ ঘটনায় ইউপি সদস্য আলমগীর হোসেন বাদী হয়ে ৬ আগস্ট অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে নাঙ্গলকোট থানায় মামলা করেন। মামলাটির তদন্তের দায়িত্ব পান উপপরিদর্শক গণেশ চন্দ্র দাস।
তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে নাঙ্গলকোট থানা-পুলিশ চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের গোবিন্দ মানিক্য দিঘি সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের একটি অবৈধ ডিপোতে অভিযান চালায়। অভিযানকালে চোরাই মেশিনটি দিয়ে নকল বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট তৈরির সময় ৯ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
তবে ডিপোর মালিক সাদ্দাম হোসেন দাবি করেন, মেশিনটি চোরাই নয়। তিনি মেশিনটি চট্টগ্রাম থেকে কিনে এনেছেন।
তদন্তের স্বার্থে গ্রেপ্তার ব্যক্তিদের নাম প্রকাশ করা যাচ্ছে না বলে জানিয়েছেন উপপরিদর্শক গণেশ চন্দ্র দাস।

বগুড়ার শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রি, লেবেল ও লাইসেন্স না থাকার অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানকে প্রায় দুই লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও উপজেলা প্রশাসন।
৩ মিনিট আগে
কিশোরগঞ্জের কটিয়াদীতে রাকিব মিয়া নামে এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে ঘুমন্ত এক শিশুর গলা চেপে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। শিশুটিকে বাঁচাতে রঞ্জন মিয়া নামে এক ব্যক্তি এগিয়ে আসলে তাঁকে লাঠি দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেন রাকিব। পরে ঘরের ধর্ণায় উঠে লুকানোর চেষ্টা করা রাকিব চৌকির ওপর লাফিয়ে পড়ে গুরু
৬ মিনিট আগে
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকের সঙ্গে ধাক্কায় হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে গোলায়খালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১৩ মিনিট আগে
কক্সবাজারের মহেশখালীতে চোর সন্দেহে মোহাম্মদ ফয়সাল (২৬) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের পূর্ব ফকিরাঘোনা এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২১ মিনিট আগে