কুমিল্লার চৌদ্দগ্রামে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে চার দিন ধরে নিখোঁজ রয়েছে দুই কিশোরী। তাদের বয়স যথাক্রমে ১২ ও ১৩ বছর। এ ঘটনায় দুই কিশোরীর মা চৌদ্দগ্রাম থানায় পৃথক সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ তাদের উদ্ধারে কাজ করছে।
স্থানীয় সূত্র ও সরেজমিনে জানা গেছে, এই দুই কিশোরী স্থানীয় একটি মাদ্রাসার ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী। গত বৃহস্পতিবার সকাল আটটায় তারা বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়। এদিকে বিকেল হলেও তারা বাড়ি না ফেরায় স্বজনেরা মাদ্রাসায় খোঁজ নেন। সেখানে জানতে পারেন, তারা ওই দিন মাদ্রাসায় যায়নি।
স্বজনেরা আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তাদের সন্ধান পাননি। পরদিন শুক্রবার দুই শিক্ষার্থীর মা চৌদ্দগ্রাম থানায় দুটি পৃথক সাধারণ ডায়েরি করেন।
স্থানীয় লোকজনের আশঙ্কা, নিখোঁজ দুই কিশোরী মানব পাচারকারী চক্রের হাতে পড়তে পারে। তাদের দ্রুত উদ্ধার করা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, ‘দুই শিক্ষার্থী নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘শেখ হাসিনা আসুক, তারপর আদালতে যাক, তারপরে ফাঁসির মঞ্চে যাক, বাংলাদেশের মানুষ খুশি হয়ে যাবে। আমরা জানি, শেখ হাসিনা আসবে না। কিন্তু তিনি বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন।’
৩ মিনিট আগে
উপজেলার কাঁচপুর বাস স্ট্যান্ডে গত বুধবার রাতে নেত্রকোনা থেকে গরু ক্রয়ের কথা বলে খায়রুল নামের এক ব্যক্তি জুয়েলকে ডেকে নেয়। পরে সন্ত্রাসী টাইগার মোমেনের ছোট ভাই মো. সুমনের নেতৃত্বে খায়রুলসহ অজ্ঞাত ৫-৬ জনের একটি দল গাড়িতে নিয়ে যায়। একটি খামারে নিয়ে আটকে সারা রাত নির্যাতন করা হয় তাঁকে।
৬ মিনিট আগে
নওগাঁয় বাসচালক ও সুপারভাইজারকে মারধরের প্রতিবাদে অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রেখে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন পরিবহনশ্রমিকেরা। আজ রোববার সকাল ৭টা থেকে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে রাজশাহী, জয়পুরহাট, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ রুটের বাস চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।
২৯ মিনিট আগে
মানিকগঞ্জে এক মতবিনিময় সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন অভিযোগ করেছেন, একাত্তরের পরাজিত শক্তি ও আওয়ামী লীগের দোসররা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি সন্ত্রাস ও অস্থিতিশীলতার চেষ্টা প্রতিহত করতে বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
৩৮ মিনিট আগে