
‘নিজে এক বেলা না খাইলেও সমস্যা নাই, কিন্তু বাড়িত তো কিছু না কিছু পাঠাইতেই অইব। বাড়িত ঈদের পোশাক তো দিতে অইব। আমার লাইগা কিছু লাগে না, বাড়ির মানুষগুলা ভালো থাকলেই অয়। নিজে কষ্টে থাকলেও মায়রে কষ্ট দিবার পারি না।’ চোখে-মুখে ক্লান্তির ছাপ নিয়ে কথাগুলো বলছিলেন রডমিস্ত্রি আরিফ হোসেন।

সেলিম রহমান, পেশায় একজন বেসরকারি চাকরিজীবী। গতকাল সোমবার রাজধানীর এলিফ্যান্ট রোডে এক দোকানে ছোট্ট একটি তালিকা দেখে দেখে পোশাক কিনছিলেন। কেনাকাটার একপর্যায়ে বলেন, মাত্র সাত হাজার টাকায় স্ত্রী, দুই সন্তান আর বৃদ্ধ মায়ের জন্য ঈদের কেনাকাটা সেরেছেন।

ঈদ উৎসবের অন্যতম একটি বড় অংশ হলো ঈদের পোশাক। ঈদে আমরা কী পরছি তা কেবল আমাদের ফ্যাশন সচেতনতাই প্রকাশ করে না, বরং এটি আমাদের সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের প্রতি শ্রদ্ধার বহিঃপ্রকাশ। এবারের ঈদ ফ্যাশন ট্রেন্ডে দেখা যাচ্ছে আধুনিক কাট ও চিরাচরিত ঐতিহ্যের এক অনন্য মিশেল।

রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান শেষেই আসবে খুশির ঈদ। ঈদের আনন্দ বাড়িয়ে তোলে নতুন পোশাক। প্রতিবছরের মতো এবারও বাজারে এসেছে পোশাকের নিত্যনতুন কালেকশন। আপনি যদি ভিড় এড়িয়ে আগাম প্রস্তুতি নিতে চান, তাহলে এবারের ঈদে আপনার পছন্দের তালিকায় কোন ধরনের পোশাক থাকতে পারে, তা নিয়েই আজকের আয়োজন...