
ঈদ উৎসবের অন্যতম একটি বড় অংশ হলো ঈদের পোশাক। ঈদে আমরা কী পরছি তা কেবল আমাদের ফ্যাশন সচেতনতাই প্রকাশ করে না, বরং এটি আমাদের সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের প্রতি শ্রদ্ধার বহিঃপ্রকাশ। এবারের ঈদ ফ্যাশন ট্রেন্ডে দেখা যাচ্ছে আধুনিক কাট ও চিরাচরিত ঐতিহ্যের এক অনন্য মিশেল। কে ক্র্যাফটের সিনিয়র ডিজাইনার শরিফুল হুদা বিপ্লব বলেন, ‘এবারের ঈদের পোশাকে আরামদায়ক কাপড় এবং ছিমছাম নকশাই প্রাধান্য পাবে।’ কীভাবে আপনি এই ঈদে ঐতিহ্য আর আধুনিকতাকে মিলিয়ে নিজের জন্য সেরা লুকটি বেছে নিতে পারেন, তা নিয়েই আজকের আয়োজন।
নারীরা এবারের ঈদে যেমন পোশাক বেছে নিতে পারেন
নারীদের ঈদের পোশাকে বৈচিত্র্যের শেষ নেই। শরিফুল হুদা বিপ্লব জানান, যাঁরা মার্জিত অথচ আড়ম্বরপূর্ণ লুক চান, তাঁরা পোশাক বেছে নিতে পারেন–
এমবেলিশড ম্যাক্সি ড্রেস: কোমল রং ও ঝরঝরে কাপড়ের ম্যাক্সি ড্রেস এখন বেশ জনপ্রিয়। প্যাস্টেল শেড বা উজ্জ্বল রঙের জর্জেট বা শিফন কাপড়ের ওপর হালকা চুমকি বা পুঁতির কাজ আপনাকে দিতে পারে আভিজাত্যপূর্ণ লুক।
আধুনিক আবায়া: এখনকার আবায়া কেবল কালো রঙের গণ্ডিতে সীমাবদ্ধ নেই। লেয়ার্ড কাট, কেপ স্লিভ এবং বেল্টেড ডিজাইনের আবায়া এখন অনেক বেশি ট্রেন্ডি। এমারেল্ড গ্রিন বা রয়্যাল ব্লু রঙের আবায়া ঈদে আপনাকে আলাদা করে তুলবে।
ক্ল্যাসিক সালোয়ার-কামিজ: সালোয়ার-কামিজ সব সময়ই ক্ল্যাসিক পোশাক। এবারের ঈদে চিকন লেস বা সিকুইন করা কামিজের সঙ্গে কন্ট্রাস্ট ওড়না এবং বড় কানের দুল পরলে তা আধুনিক ও চিরাচরিত—উভয় রূপই প্রকাশ করবে।
কাফতান ও জাম্পস্যুট: যাঁরা একটু ভিন্নধর্মী ও আরামদায়ক পোশাক খুঁজছেন, তাঁরা সিল্কের এমব্রয়ডারি করা কাফতান বা ফুল স্লিভ জাম্পস্যুট বেছে নিতে পারেন। এটি যেমন ফ্যাশনেবল, তেমনি দীর্ঘ সময়ের জন্য পরতে আরামদায়ক।

রং ও কাপড়ের সঠিক নির্বাচন
ঈদে দীর্ঘ সময় বিভিন্ন মানুষের সঙ্গে দেখা করা বা দাওয়াতে যাওয়ার বিষয় থাকে। তাই এমন পোশাক বেছে নিন, যা আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে এবং একই সঙ্গে আপনাকে আরাম দেয়। সুতি, লিনেন, সিল্ক ব্লেন্ড বা জর্জেট জাতীয় কাপড় বেছে নিন, যা আরামদায়ক হবে। রঙের ক্ষেত্রে হালকা রং বেছে নিতে পারেন, এতে করে স্নিগ্ধ দেখাবে।
সাজে পূর্ণতা দিতে এক্সেসরিজ
পোশাকের সঙ্গে সঠিক এক্সেসরিজ না থাকলে সাজে অপূর্ণতা থেকে যায়। একটি সুন্দর ব্রুচ, লেয়ারড নেকলেস বা বড় কানের দুল আপনার সাধারণ পোশাককেও অসাধারণ করে তুলতে পারে। হিজাবের ক্ষেত্রে সাটিন বা লিনেন বেছে নিন। সঙ্গে হাতে নিন মিনি ব্যাগ বা ক্লাচ। পায়ের জন্য এমবেলিশড ফ্ল্যাট স্যান্ডেল বা ব্লক হিলই এখনকার সময়ের সেরা পছন্দ।

সম্পর্ক ভাঙার গল্প মানেই আমরা সাধারণত বুঝি তুমুল ঝগড়া, বাক্সপেটরা গুছিয়ে ঘর ছেড়ে চলে যাওয়া কিংবা আলাদা দুটি ঠিকানায় দুজনের নতুন জীবন শুরু করা। কিন্তু আধুনিক নাগরিক জীবনে এমন এক অদ্ভুত বাস্তবতার মুখোমুখি হচ্ছেন অনেক দম্পতি, যেখানে শারীরিক ও মানসিক সম্পর্ক টিকে না থাকলেও তাঁরা একই ছাদের নিচে...
১০ ঘণ্টা আগে
সোশ্যাল মিডিয়ায় যে চর্চাটি হচ্ছে, সেটিই মূলত এই বিষয়। মানে জ্বরে আক্রান্ত স্ত্রীকে মাঝরাতে স্বামী পরোটা বানিয়ে খাওয়ানোর অভিপ্রায় জানিয়েছেন। এটাকে কেউ বলছেন অমানবিক, কেউ বলছেন নির্মম। তবে মনোরোগ বিশেষজ্ঞরা আবার একে বলছেন, ‘ম্যানচাইল্ড সিনড্রোম’।
১২ ঘণ্টা আগে
রোদে বের হওয়ার পর যখন কোলের ওপর রাখা হাতের ওপর সূর্যরশ্মি পড়ে, তখন রোদে পোড়া দাগও হয়ে ওঠে নিত্যসঙ্গী। সামনেই আবার দুর্গাপূজা; ছোট হাতা বা স্লিভলেস ব্লাউজ পরলে হাতের যত্ন নিতে হবে এখন থেকেই। সহজে কী করে নেবেন হাতের যত্ন? মুখের মতো হাতের যত্নেও মাঝে মাঝে প্যাক ব্যবহার করতে হবে। প্যাক বানাতে ডিমের...
১৪ ঘণ্টা আগে
চুল ধোয়ার পর তোয়ালে দিয়ে মাথা মুছে নেওয়া আমাদের দৈনন্দিন জীবনের একেবারে পরিচিত অভ্যাস। কেউ গোসলের পর বড় তোয়ালে দিয়ে চুল শক্ত করে পেঁচিয়ে রাখেন, কেউ আবার দ্রুত শুকানোর জন্য জোরে ঘষে পানি তুলে নেন। অথচ ভেজা অবস্থায় চুল নাজুক থাকে। এ সময় অতিরিক্ত ঘর্ষণ, টান বা ভুলভাবে তোয়ালে ব্যবহারের কারণে চুল ভেঙে...
১৬ ঘণ্টা আগে