সৌম্য সরকার

টানা হারে নোয়াখালীর দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করলেন সৌম্য
প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে খেলতে এসে এখনো জয়ের মুখ দেখা হয়নি তাদের। বিপরীতে হয়েছে টানা ৬ হারের তিক্ত অভিজ্ঞতা। হারের বৃত্তে আটকে থাকায় ভক্তদের কাছে দুঃখপ্রকাশ করেছেন দলটির তারকা ক্রিকেটার সৌম্য সরকার।

নড়বড়ে নব্বইয়ের ঘরে আটকালেন নাঈম-সৌম্য
প্রথম দিন শেষে ৫৫ রানে অপরাজিত ছিলেন নাঈম শেখ। দ্বিতীয় দিন ব্যাট করতে নেমেও ক্রিজে টিকে যান। সেঞ্চুরির দিকেই এগোচ্ছিলেন। কিন্তু নড়বড় নব্বইয়ের ঘরে আটকে যান এই বাঁ হাতি ওপেনার। নাঈমের মতো সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন আরেক বাঁ হাতি ব্যাটার সৌম্য সরকার।

লম্বা লাফ দিলেন নাসুম-সৌম্য-সাকিব, বাকিদের কী খবর
আজ বিভিন্ন ক্যাটাগরিতে ব্যক্তিগত র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে উল্লেখযোগ্য উন্নতি করেছেন নাসুম আহমেদ, সৌম্য সরকার, তানজিম হাসান সাকিবরা। তাঁরা উন্নতি করলেও অবনতি হয়েছে তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমনা, লিটন দাসদের।

হতাশ করল নতুন উদ্বোধনী জুটি
মিরপুরের ঘন কালো পিচে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওয়ানডে খেলতে নেমেছে বাংলাদেশ। পিচের সেই ঘনকালো রঙই যেন আরও একবার স্বাগতিকদের ব্যাটিংয়ে ফুটে উঠেছে। টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ২ উইকেট হারিয়ে বিপদে পড়েছে বাংলাদেশ।












