
আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সৌম্য সরকারকে দেখতে হয়েছে ডাগআউটে বসে। এবার পাকিস্তান সফরেও তাঁর খেলা হচ্ছে না। সৌম্যর পরিবর্তে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ।
পিঠের চোটের কারণে পাকিস্তান সিরিজের দল থেকে সৌম্য ছিটকে গেছেন বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ এক বিবৃতিতে নিশ্চিত করেছে। জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান বলেন, ‘মেডিক্যাল অবস্থা পর্যবেক্ষণ করে এটা বোঝা গেল যে চোট থেকে সেরে উঠতে সম্ভবত ১০ থেকে ১২ দিন লাগবে। তাতে বোঝা গেল আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া পাকিস্তান সিরিজে খেলতে পারছে না সে।’ পাকিস্তান সফরের দলে মিরাজকে নিয়েছে বিসিবি।
মিরাজ এখন আছেন পাকিস্তানে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সিকান্দার রাজার পরিবর্তে মিরাজকে নিয়েছে লাহোর কালান্দার্স। লাহোর কালান্দার্সে মিরাজের সঙ্গে আছেন রিশাদ হোসেন ও সাকিব আল হাসান। আজ হয়তো তিন বাংলাদেশিকে একসঙ্গে দেখা যেতে পারে কালান্দার্সের একাদশে। বাংলাদেশ সময় রাত ৯টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হবে এলিমিনেটরের লাহোর কালান্দার্স-করাচি কিংস ম্যাচ।
আরব আমিরাত ও পাকিস্তান সিরিজ সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণার সময় ছিল না মিরাজের নাম। বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে না নেওয়ায় তখন অনেক সমালোচনা হয়েছিল। অবশেষে সৌম্য ছিটকে যাওয়ায় কপাল খুলল মিরাজের। ২৮ মে, ৩০ মে ও ১ জুন হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তিন টি-টোয়েন্টি।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৬ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৮ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৯ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৯ ঘণ্টা আগে