
প্রতিযোগিতামূলক ক্রিকেটে সৌম্য সরকার সবশেষ খেলেছেন গত বছরের ১৭ ডিসেম্বর। প্রায় এক মাস পর আবার তাঁকে দেখা যাবে মাঠের ক্রিকেটে। এবারের বিপিএলে তাঁর ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স আজ সেটা নিশ্চিত করেছে।
নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে রংপুর আজ বিকেল ৩টা ৬ মিনিটে সৌম্যকে নিয়ে ৪১ সেকেণ্ডের একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে এক হোটেলের সোফায় বসে আছেন তিনি। তাঁর সামনে রাখা রংপুর রাইডার্সের হেলমেট। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটারের অনুশীলনের কিঞ্চিৎ অংশ দেখানো হয়েছে। গ্লোবাল সুপার লিগে তাণ্ডবের খণ্ডচিত্রও সেখানে আছে। ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, ‘পাগলা রাইডার্স। বিপিএলে সৌম্য ঝড় দেখতে প্রস্তুত তো?’ সৌম্যকে বলতে শোনা গেছে, ‘আই অ্যাম ব্যাক।’
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্স খেলছে দাপটের সঙ্গে। সাত ম্যাচের সাতটিতে জিতে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে তারা। সর্বোচ্চ রানসংগ্রাহক, সর্বোচ্চ উইকেটশিকারী—সব জায়গাতেই প্রথম সারিতে খুশদিল শাহ, নাহিদ রানাদের নাম আছে। এমনকি সামাজিক মাধ্যমে প্রতিপক্ষকে নিয়ে রসিকতাও করছে রংপুর। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পরশু চিটাগং কিংসের বিপক্ষে খেলবে রংপুর রাইডার্স।
২০২৪ সালের ১৭ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্লিপে ক্যাচ ধরতে গিয়ে ডান হাতের তর্জনীতে মারাত্মক চোট পেয়েছিলেন সৌম্য। তখন পাঁচটি সেলাই দিতে হয়েছিল। তার আগে উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে একটি ফিফটিও করেছিলেন তিনি। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার। উইন্ডিজ সিরিজের আগে রংপুরের গ্লোবাল সুপার লিগ (জিসিএল) জয়েও তাঁর দারুণ অবদান ছিল। জিসিএলে ম্যান অব দ্য ফাইনাল, ম্যান অব দ্য টুর্নামেন্ট দুটি পুরস্কারই পেয়েছিলেন সৌম্য।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৬ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৮ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৯ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৯ ঘণ্টা আগে