
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাদ পড়েছেন নাঈম শেখ। ওয়ানডেতে ফিরেছেন সৌম্য সরকার।
আবুধাবিতে পরশু রাতে তৃতীয় ওয়ানডেতে ২০০ রানে হেরে আফগানিস্তানের কাছে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। আফগান সিরিজের সেই ম্যাচেই শুধু খেলার সুযোগ পেয়েছিলেন নাঈম শেখ। ২৪ বলে করেছিলেন ৭ রান। আফগান শেষে ঘরের মাঠে বাংলাদেশ এখন আতিথেয়তা দেবে ওয়েস্ট ইন্ডিজকে। উইন্ডিজ সিরিজের জন্য বিসিবি আজ ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। নাঈমকে বাদ দেওয়া হয়েছে। এই সিরিজ দিয়ে ওয়ানডেতে সৌম্য সরকার। তিনি সবশেষ ওয়ানডে খেলেছেন এ বছরের ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফিতে।
যথারীতি মেহেদী হাসান মিরাজই থাকছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের অধিনায়ক। চমক এখানে মাহিদুল ইসলাম অঙ্কন। আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত তিনি একটা টেস্ট খেলেছেন। সেই টেস্ট খেলেছেন গত বছরের অক্টোবরে চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ব্যাটিং লাইনআপে তানজিদ হাসান তামিম, সৌম্য, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, সাইফ হাসান, নুরুল হাসান সোহান ও অঙ্কন। যাঁদের মধ্যে সোহান, জাকের এবং অঙ্কন উইকেটরক্ষক ব্যাটার। স্পিন আক্রমণে অলরাউন্ডার মিরাজের সঙ্গে থাকছেন তানভীর ইসলাম ও রিশাদ হোসেন। ক্যামিও ইনিংস খেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন রিশাদ।
ইনিংসের শেষের দিকে ঝোড়ো ব্যাটিংয়ে সুখ্যাতি রয়েছে শামীম হোসেন পাটোয়ারীর। ফিল্ডিংয়ে তিনি দুর্দান্ত। কয়েক ওভার বোলিংও তিনি করতে পারেন। তিনিও আছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে। জাকের-সোহানরা তো মিডল অর্ডারে আছেনই। তাছাড়া টপ অর্ডার ব্যাটার সাইফ হাসান খণ্ডকালীন স্পিনার হিসেবে দারুণ কার্যকরী। উইন্ডিজ সিরিজে আছেন চার পেসার মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।
৭৪ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১০ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। যদি বাংলাদেশ ৩-০ ব্যবধানে উইন্ডিজ সিরিজ জেতে, তাহলে ৯ নম্বরে উঠবে বাংলাদেশ। ১৮, ২১ ও ২৩ অক্টোবর তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। সব ম্যাচই বাংলাদেশ সময় বেলা দেড়টায় শুরু হবে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাংলাদেশ দল
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, সাইফ হাসান, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মাহিদুল ইসলাম অঙ্কন

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৬ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৮ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৯ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৯ ঘণ্টা আগে