
আজ বিভিন্ন ক্যাটাগরিতে ব্যক্তিগত র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে উল্লেখযোগ্য উন্নতি করেছেন নাসুম আহমেদ, সৌম্য সরকার, তানজিম হাসান সাকিবরা। তাঁরা উন্নতি করলেও অবনতি হয়েছে তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমনা, লিটন দাসদের।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাট হাতে ১৪০ রান করেন সৌম্য। ২৪ ধাপ এগিয়ে ৬২ নম্বরে আছেন এই বাঁ হাতি ব্যাটার। হেরফের হয়নি তাওহীদ হৃদয়ের। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৩৫ নম্বরে আছেন তিনি। এক ধাপ এগিয়ে ৪২ নম্বরে উঠে এসেছেন নাজমুল হোসেন শান্ত। চোটের কারণে ক্যারিবীয়নদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে পারেননি লিটন। ৫ ধাপ পিছিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। ৯৬ নম্বরে আছেন তিনি।
ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়েছেন নাসুম। ৪৭ তম স্থানে আছেন এই স্পিনার। ২৭ ধাপ এগিয়ে ৬৮ নম্বরে উঠে এসেছেন আরেক স্পিনার তানভীর ইসলাম। ৪ ধাপ উন্নতি করেছেন রিশাদ হোসেন। ৬২ নম্বরে আছেন এই লেগস্পিনার। এক ধাপ এগিয়ে ১৭ তম স্থানে আছেন মেহেদি হাসান মিরাজ। সমান ২ ধাপ করে পিছিয়েছেন তাসকিন, মোস্তাফিজ ও শরিফুল। তাঁদের অবস্থান ৪০,৬০ ও ৬৩ নম্বরে। ৪ ধাপ পিছিয়েছেন সাকিব। ৭৭ তম স্থানে আছেন এই পেসার। ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ২ ধাপ উন্নতি করেছেন রিশাদ। ৩৫ তম স্থানে আছেন নীলফামারির এই ক্রিকেটার।
ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে পেছালেও টি–টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ১৮ ধাপ উন্নতি করেছেন সাকিব। ৬৮ নম্বরে আছেন তিনি। ৩৯ ধাপ এগিয়ে সাকিবের উপরের স্থানটিতেই আছেন নাসুম। টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৭ ধাপ পিছিয়েছেন শামিম পাটোয়ারি। ৯৭ তম স্থানে আছেন এই মারকুটে ব্যাটার। ২ ধাপ পিছিয়ে ২০ নম্বরে আছেন সাইফ হাসান। ২ ধাপ উন্নতি করেছেন হৃদয়। ৪৩ নম্বরে উঠে এসেছেন এই তরুণ ব্যাটার।

নিউজার্সিতে গত ১৯ জুলাই লিওনেল মেসির কান্নাভেজা চেহারার কথা নিশ্চয়ই ফুটবলপ্রেমীদের মনে আছে। টানা দুইবার বিশ্বকাপ জিততে না পারার হতাশা তাঁকে কতটা পোড়াচ্ছিল, সেটা তিনিই ভালো বলতে পারবেন। তিনি আজ এমএলএসে খেলতে নামেননি। তাঁকে ছাড়াই ইন্টার মায়ামি হারিয়েছে শিকাগো ফায়ারকে।
১৪ মিনিট আগে
চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। অথচ টানা তিন বিশ্বকাপেই অনুপস্থিত বিশ্বকাপের অন্যতম সফল দলটি। সর্বশেষ বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ার পর দেশটির ফুটবল কাঠামোকেই ঢেলে সাজানোর পথে হাঁটছে ইতালি।
১ ঘণ্টা আগে
কাসেমিরোকে দলে নিয়ে বিপাকে পড়েছে ইন্টার মায়ামি। লিওনেল মেসি-লুইস সুয়ারেজদের দলের বিরুদ্ধে তদন্ত করছে মেজর লিগ সকার (এমএলএস)।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। টুর্নামেন্ট শেষ হওয়ার তিন দিনের মাথায় এবার সেরা একাদশ প্রকাশ করল ফিফা। যেখানে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের পাশাপাশি ফ্রান্সের ফুটবলারদের আধিপত্য।
১৩ ঘণ্টা আগে