
ওয়েস্ট ইন্ডিজ সফরে একটি টেস্ট জিতলেও ওয়ানডে সিরিজে হতাশই করল বাংলাদেশ দল। ৫০ ওভারের সিরিজে ধবলধোলাইয়ের ধাক্কা নিয়ে পরশু থেকে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবেন লিটন দাসরা। তবে দলের ব্যাটিং অলরাউন্ডার সৌম্য সরকার আশাবাদী, সেন্ট কিটসের প্রতিশোধ সেন্ট ভিনসেন্টে কুড়ি ওভারের সিরিজে নেবেন তাঁরা।
শুক্রবার টি-টোয়েন্টি সিরিজের ভেন্যু সেন্ট ভিনসেন্টে এসে পৌঁছায় বাংলাদেশ দল। ফ্লাডলাইটের আলোয় ম্যাচের ভেন্যুতে অনুশীলনও করেছে লিটনের দল। প্রস্তুতির পর দলের ওপেনার সৌম্য বলেছেন, ‘ভালো কিছু করার প্রত্যয় নিয়েই মাঠে নামব আমরা। নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারলে ফল আমাদের পক্ষেই আসবে (টি-টোয়েন্টি সিরিজে)। দলের ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই সেরা ছন্দে ফিরতে পারলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো কিছু সম্ভব।’
গ্লোবাল সুপার লিগে দারুণ ছন্দে ছিলেন সৌম্য। বাঁহাতি ব্যাটারের আত্মবিশ্বাসও তাই তুঙ্গে। ফাইনালের ম্যাচ-সেরা ও টুর্নামেন্ট সেরা পুরস্কার ওঠে তাঁর হাতে। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন তিনি। পাঁচ ম্যাচে করেছেন ১৮৮ রান। সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চান টি-টোয়েন্টি সিরিজে। শেষ ওয়ানডেতে ৭৩ রানের দুর্দান্ত একটি ইনিংসও খেলেছেন। সৌম্য বলেন, ‘কিছুদিন আগে এখানকার কন্ডিশনে গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলার অভিজ্ঞতা হয়েছে। তবে আন্তর্জাতিক ক্রিকেটের চ্যালেঞ্জ ভিন্ন। এখানে বড় বা ছোট দল বলে কিছু নেই; যারা ২০ ওভার ভালো খেলবে, তারাই জিতবে।’
ওয়ানডে সিরিজে ব্যাটাররা ভালো করলেও বোলিং আক্রমণ সেভাবে ছন্দে ছিল না। সৌম্যর বিশ্বাস, টি-টোয়েন্টি সিরিজে বোলাররাও ঘুরে দাঁড়াবে, ‘ওয়ানডে সংস্করণে আমরা বরাবরই ভালো করেছি। যদিও কিছু সিরিজে ফল আমাদের পক্ষে আসেনি। ব্যাটারদের ধারাবাহিক রান করা ইতিবাচক দিক। বোলাররাও দারুণ করেছে, যদিও ওয়ানডে সিরিজে কিছুটা কঠিন সময় পার করতে হয়েছে। তবে আমি আশাবাদী, তারা এই সিরিজে ঘুরে দাঁড়াবে।’

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৭ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৮ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৯ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৯ ঘণ্টা আগে