লালপুর

দখল না সরালে উচ্ছেদ, লালপুরের ব্যবসায়ীদের সতর্ক করল প্রশাসন
রাস্তা ও ফুটপাত কোনো ব্যক্তি বা ব্যবসায়ীর ব্যক্তিগত সম্পত্তি নয়। এগুলো সাধারণ মানুষের চলাচলের জন্য। তাই রাস্তার ওপর দোকান বসিয়ে কিংবা ফুটপাত দখল করে ব্যবসা করার সুযোগ নেই। ব্যবসায়ীদের নির্ধারিত জায়গার মধ্যে থেকে ব্যবসা পরিচালনা করতে হবে।

চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু
নাটোরের লালপুরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শান্ত কুমার (২৫) ওরফে মো. আবু মুসা নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিটে উপজেলার চংধুপইল ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের বাউড়া রেলওয়ে ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

বাড়িতে মেহমান নিয়ে ব্যস্ত সবাই, পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনের
নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে দুই বছর বয়সী দুই বোনের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বেরিলাবাড়ি গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মৃতরা হলো ওই গ্রামের আনারুল ইসলামের একমাত্র মেয়ে আফিয়া খাতুন ও সিরাজুল ইসলামের মেয়ে শিউলি আক্তার।

ভালো কাজে বাধা দিলে সরকার আরও কঠোর হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
সরকারের উদারতাকে দুর্বলতা ভাবার সুযোগ নেই। ভালো কাজের পথে বাধা সৃষ্টি করলে সরকার আরও কঠোর হতে বাধ্য হবে। বর্তমান সরকার সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চায়। প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে এসে দেশ গড়তে চাই। কিন্তু বিভিন্ন সেক্টরে বসে থাকা ফ্যাসিবাদের দোসররা সরকারের উদ্যোগ বাধাগ্রস্ত করতে কাজ করছে।











