Ajker Patrika

সড়কে দুই চালককে হাত-পা বেঁধে রসুনভর্তি ভ্যান নিয়ে গেল ডাকাতেরা

লালপুর (নাটোর) প্রতিনিধি
সড়কে দুই চালককে হাত-পা বেঁধে রসুনভর্তি ভ্যান নিয়ে গেল ডাকাতেরা

নাটোরের লালপুরে অস্ত্রের মুখে দুই ভ্যানচালককে জিম্মি করে হাত-পা বেঁধে রেখে রসুনভর্তি দুটি ভ্যান ডাকাতির ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোররাতে উপজেলার বিজয়পুর-চানপুর সড়কের ভুবনের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী দুই ভ্যানচালক হলেন শাহিন ও মজনু। তাঁরা স্থানীয় কৃষকদের রসুন দুটি ভ্যানে বোঝাই করে চানপুর হাটে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোররাতে ভুবনের বটতলা এলাকায় পৌঁছালে সশস্ত্র ডাকাত দল তাঁদের পথরোধ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে দুই চালককে মারধর করে এবং রশি দিয়ে হাত-পা বেঁধে সড়কের পাশে ফেলে রাখে। এ সময় রসুনভর্তি ভ্যান দুটি নিয়ে পালিয়ে যায় তারা। এরপর মুক্ত হয়ে দুই চালক স্থানীয়দের ঘটনাটি জানান।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। জড়িতদের শনাক্ত করা এবং ডাকাতি হওয়া ভ্যান ও রসুন উদ্ধারে পুলিশ কাজ করছে।

এদিকে, কৃষিপণ্য নিয়ে হাটে যাওয়ার পথে এমন ঘটনায় কৃষক ও ভ্যানচালকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সড়কে নিরাপত্তা জোরদার করে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত