Ajker Patrika

ছাড়পত্র না থাকায় সাতটি অবৈধ ইটভাটায় অভিযান, ৩০ লাখ টাকা জরিমানা

লালপুর (নাটোর) প্রতিনিধি
ছাড়পত্র না থাকায় সাতটি অবৈধ ইটভাটায় অভিযান, ৩০ লাখ টাকা জরিমানা
নাটোরের অবৈধ ইটভাটায় অভিযান। ছবি: সংগৃহীত

নাটোরের লালপুরে পরিবেশগত ছাড়পত্র না থাকায় সাতটি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করে ৩০ লাখ টাকা জরিমানা ও দুটি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে উপজেলার মোমিনপুরের মেসার্স বিবিআর ব্রিকস ও চকশেরপাড়ার মেসার্স বিএটিএ ব্রিকসের ১২০ ফুট উচ্চতার ফিক্সড চিমনি এক্সেভেটর দিয়ে ভেঙে ফেলা হয়। আর অবৈধ জিগজ্যাগ ভাটা পরিচালনার দায়ে মঞ্জিলপুকুরের মেসার্স এনএবি ব্রিকসের কিলন ভেঙে দেওয়া হয়।

এ ছাড়া সাইপাড়ার মেসার্স বিবিসি ব্রিকস, নওদাপাড়ার মেসার্স জেএইচবি ব্রিকস, মেসার্স ভিআইপি ব্রিকস ও মেসার্স এমএসপি ব্রিকসের ৬ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের প্রসিকিউটর ছিলেন পরিদর্শক মো. বরহান উদ্দিন। সার্বিক সমন্বয় করেন নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাবিবুল বাসার।

সহকারী পরিচালক মো. হাবিবুল বাসার জানান, জরিমানার অর্থ আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত