Ajker Patrika

নাটোরে পদ্মার পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরে পদ্মার পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

নাটোরের লালপুরে পানিতে ডুবে তামিম (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের বিলমাড়িয়া বাজারের পার্শ্ববর্তী পদ্মা নদীর ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তামিম উপজেলার গোপালপুর পৌরসভার বিরোপাড়া মহল্লার মো. মিঠন আলী ও মোছা. তারজিনা খাতুনের ছেলে।

লালপুর থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু তামিম উপজেলার বিলমাড়িয়া গ্রামে তার খালু মো. রহমান বিশ্বাসের বাড়িতে বেড়াতে যায়। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিলমাড়িয়া বাজারের পার্শ্ববর্তী পদ্মা নদীর ঘাটে গোসল করতে গিয়েছিল। সেখানে ঘাট থেকে নদীতে লাফ দিয়ে তলিয়ে যায়। এ সময় ঘাটে উপস্থিত লোকজন তাৎক্ষণিক চিৎকার করে তাকে খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির একপর্যায়ে খালার বাড়ির লোকজনসহ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের গাড়িতে করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

লালপুর থানার কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত