
চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের এলোপাতাড়ি গোলাগুলির মধ্যে পড়ে শিশুসহ চার পথচারী আহত হয়েছেন। গতকাল শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাতে নগরীর বাকলিয়া মিয়াখান নগর ফ্লাওয়ার মিল এলাকায় এই ঘটনা ঘটে। আহত সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রামের বাকলিয়ায় একটি হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে নগরের বাকলিয়া থানাধীন চাক্তাই ভেড়া মার্কেট এলাকার স্বপ্নীল আবাসিক হোটেল থেকে তাঁদের আটক করা হয়। আটক নারীদের মধ্যে চারজনের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।

চট্টগ্রামে ব্যানার টানানো নিয়ে দুই পক্ষের গোলাগুলিতে এক যুবদল কর্মী নিহতের ঘটনায় বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দায়ী করে ক্ষোভ ঝেড়েছিলেন সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন। রোববার সেই ওসি ইখতিয়ার উদ্দিনকে বদলি করা হয়েছে।

চট্টগ্রাম নগরের বাকলিয়াতে সাজন মিয়া (৪৭) নামের এক গ্যারেজের মালিককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ বলছে, পূর্বশত্রুতার জেরে এক দফা মারামারির পর দলবল নিয়ে সাজন মিয়ার গ্যারেজে হামলা চালান আসামি বায়েজিদ। তিনি নিজেই সাজন মিয়াকে ছুরিকাঘাত করেন।